তুমি শুধু— আমাদের; মানবের
০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরও তো কতো কি আছে
সবকিছু ছাপিয়ে—বীর দর্পে প্রকট হয়ে ওঠো...
ও আমার কামনাদেবী—তুমিই বলো
টগবগিয়ে অশ্ব কেন ছুটে—তোমার দিকে
ধমনীতে শিরায় হৃৎপিন্ডে একি অনুরণন
তুমি কী দেখনি আবরার; মৃত দেহ
শত আঘাতে চিহ্ন গায়ে মেখে—সাদা কাফনে মোড়া
অসহায় জননী—বিষন্ন জনতা
যেন একাত্তরে বাংলাদেশের মানচিত্র এক
নিরব
নিস্তব্ধ
পাণ্ডুর দেহ —কতো ব্যথা সয়ে!!
অসহায় পিতার কাঁধে সন্তানের লাশ
তবুতো উল্লাস! উল্লাস!! হায়েনার নির্মম উল্লাস;
হায়েনা কে পোষে?
কাকে ঘিরে তাদের পূজা আর্চনা বন্দনা প্রার্থনা
শুধু বলি প্রতিটি মানুষের জন্য স্বদেশ—মাতৃভূমি
দানবের জন্য নয়; এদেশ তো উপনিবেশ নয়
স্বা ধী ন তা প্র হ স ন নয়;
কতো লক্ষ মুক্তিসেনা জীবন বাজি রেখে;
সেসব রূপকথার গল্প নয়।
তোমার কী মনে নেই?
সুপ্রিয় শিউলি ফুল—সুলোভনীয় গ্রীবায় হার,
খোপায় ফুল লাল সাদা,
সুপ্রিয় ললাটে লাল টিপ ভালোবাসার প্রদীপ জ্বেলে
ওগো মোর ভূবন ভুলানো হাসি ; সদ্য প্রস্ফুটিত ফুল যেন
কেনো আজও যুবকের অকাল প্রয়াণ?
— অসহনীয় আতর্নাদ চাপিয়ে নীল আকাশের বুকে
মায়ের বুকে সে কী যে ব্যথা!
দেশমাতৃকা কী ভুলে গেছে?— নাকি রসাতলে গেছে?
নাকী আজ মরেই গেছে!!—না না এতো হতে পারে না..
চ লো পথে নামি—চলো সমস্বরে নিনাদে আকাশ বাতাস কাঁপিয়ে বলি
বাংলা মা এবার জেগে ওঠো—এবার দাও গো বিসর্জন
কুলাঙ্গার সব—মুখোশধারি পাপিষ্ঠ।
ওরা তো মানুষ নয়—মাগো তোমার আচল তলে
আর যেন ওদের কোন ঠাঁই না হয়— কোন রাবনের দানবের
বলে দাও ওগো দেশমাতৃকা সুপ্রিয় জন্মভূমি
তুমি শুধু— আমাদের; মানবের ।
বিঃ দ্রঃ ছবি নেট থেকে
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১
শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।
সারসংক্ষেপ
রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,...
...বাকিটুকু পড়ুনমালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন