প্রত্যাশা
২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের দিনটায় —মন ভালো হোক
রবির আলোয় উদ্ভাসিত হোক— চারিদিক
আজকের দিনটায় কবিতা হোক
তোমার রংতুলিতে রঙধনু সাতরঙ আঁকা হোক
দুঃখ ভোলা খামখেয়ালিতে—উৎফুল্লচিত্তে,
আজকের দিনটা মন ভালো করার ক্ষণ হোক,
তোমার-আমার মিলন হোক—খুশির ফোয়ারা ছুটোক
ওগো সুচিস্মিতা, তোমার অপসরা অবয়ব জুড়ে।
কিন্নরী কন্ঠে তোমার রবীন্দ্র গান হোক
কোমল ধবল পায়ে ওঠুক নূপুর—হাতে . কঙ্কন
আজকের দিনটা ধিন তা ধিন তা— আনন্দ নৃত্য হোক
পায়ে পা মিলিয়ে।—আজকের দিনে লাগুক হাওয়া
তোমার খোলা চুলে সকল ব্যথা ভুলে—একটু না হয় ঢং হোক
আহলাদে গদগদ ক্ষণ হোক। আহা! আজকের দিনটা
উদাসি বাঁশির সুরে কষ্ট থেকে দূরে সরে
ভালোবাসা ক্ষণ হোক—এক মহা লগন হোক
শধু দু'জনার প্রেম ঘিরে;
ভালোবাসা দ্বীপ হোক; মঙ্গল দীপ জ্বেলে— মনোলোভা এক অন্তরীপ হোক
চেয়ে দেখো দুঃখরা সরে গেছে— ঐ দূর সমুদ্দুর আকাশের নীলে মিশে গেছে;
তারার ঝিলিমিল শুধু রয়ে গেছে সুখ— যেন সুখের এক টুকরো। আমাদের ঘিরে
শান্তির নীড় হোক—আনন্দ উৎসব হোক শুধু আজকের দিন নয় প্রতিদিন
এমন হোক—সতত এই কামনা মনে..
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন