সুপ্রিয় নদী
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুপ্রিয় নদী,
ক্ষমা করে দিও—
———ক্ষমা করে দিও-
আমাদের এইসব
—অত্যাচার- অবিচার- অব্যবস্থাপনা।
তোমার কাছ থেকে সবকিছু নিয়ে
এতটাই পরিপুষ্ট আমরা; তাই যেন ভুলে যাই
ক্ষমা করে দিও তাই ।
শিল্প কারখানার বর্জ্য ফেলে —
গৃহস্থালী আবর্জনা অবিবেচকের মতো
তোমার বুকে সঁপে দিয়ে কতটা নিশ্চিন্ত আমরা।
কতটা অকৃতজ্ঞ মানুষ আমরা ! ভাগ্যের নির্মম পরিহাসে
তোমাতে দুর্গন্ধ দিয়ে আমরাই আবার নাক সিঁটকাই।
আমাদের ঘৃণায় কতটা পরিত্যাজ্য তুমি
তবু তুমি শত আবর্জনা বুকে— যতদিন বেঁচে থাকো
দিয়ে যাও মহানুভবতায় । হয়তো তোমায় গলা টিপে মেরেই ফেলি
কতটা সভ্য আমরা! অথচ আমরাই বলি
সুপ্রিয় নদী, সভ্যতা তোমারই দান!
হয়তো মনের অজান্তেই বলি-
তুরাগ-বুড়িগঙ্গা সমাচার এতোটাই দুর্গন্ধ এখন
যেন শরীরের বিষফোঁড়ার মতোন।
আসলে সেতো ত্রাতা; আমাদের ভাগ্য বিধাতা!
প্রিয়তমা, তোমার জন্য কবিতা ঠিক তা—ই!!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।
সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।
আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।
ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।
আমি এমন এক জায়গায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন