অভিনন্দন তোমাদের বাংলার টাইগার ও নর কঙ্কাল
০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অভিনন্দন তোমাদের বাংলার টাইগার 
অভিনন্দন তোমাদের বাংলার টাইগার—ভারতবধ কাব্য রচনায়;
অসামান্য দৃঢ়তায় অবশেষে— তোমরাই জিতে গেলে
কোটি হৃদয় কেড়ে নিলে,
টানটান উত্তেজনায় ঠাসা প্রতিদন্ডিতাপূর্ণ খেলায়
উপভোগ্য ম্যাচে তোমাদের এতো দৃঢ়মনোবল
আগে আর দেখি নাই;
যেনো নতুন করেই শুরু হলো,
তোমাদের জয়যাত্রা— নব উদ্যোমে শুভ বার্তা দিয়ে
হয়তো দ্রোহের অনলে ঝলসে ওঠে।
তোমাদের এই জয়যাত্রা— অব্যহত হোক
আনন্দময় ক্ষণ হোক । বিশ্বসেরাদের হারিয়ে
তোমরা আবারো প্রমাণ করলে
আমরা আনন্দিত উল্লসিত উদ্বেলিত
তাই অভিনন্দন —তোমাদের,
অভিনন্দন মুশফিক মহাকাব্যিক ব্যাটিংয়ে,
অভিনন্দন হে অধিনায়ক রিয়াদ শুভ নব সূচনায়,
অভিনন্দন বাংলার টাইগার, বাংলাদেশ! অভিনন্দন প্রতিপক্ষ ভারত!
অবশেষে ক্রিকেটের জয় হয়।
একরাশ মুগ্ধতা ছড়িয়ে গ্যালারী টিভির পর্দায় মনোযোগি সব চোখে
অভিনন্দন তোমাদের মহাকাব্যিক বিজয়ে... 
নর কঙ্কালও নাকি বলে কথা এভাবেই
যেখানে আমি এক নর কঙ্কাল
বলিতেছি কথা সেই—
ভেবে দেখি তা্ইতো!
যেন এক অনুভূতিহীন— মৃতদেহ
যে বলে না কথা
যার কথার কোন প্রত্তুত্তর নেই
কবিতার দাম নেই
নেই কোন প্রতিধ্বনি
নিরবেই রয়ে যায় ; তবু ভাবি
হয়তো হবে দেখা অচিরেই
হয়তো কোন আনন্দঘন ক্ষণে
স্রষ্টার কাছে— এই মম প্রত্যাশা
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।
সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।
আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।
ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।
আমি এমন এক জায়গায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন