প্রিয়তমা, মনে চিরন্তন প্রেম আনো
০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চিরো অপরাজেয় বাংলা বর্ণমালার
প্রতিটি বর্ণে, আগত-অনাগত শব্দে—
তোমার প্রতি গভীর প্রেম যেন লেখা— আমার কবিতার মগজে।
প্রতিটি বাক্যের অর্থ এক—ভালোবাসি শুধু তোমাকে!!
ঘৃণা শব্দটিও যদি লিখে দিই তোমার উদ্দেশ্যে
তুমি বুঝে নিও সেটাও উৎসরিত অপ্রগলভ ভালোবাসার অুনরাগে।
যদি বলি দুঃখ! তবে তা তোমার অনুপস্থিতি
যদি বলি সুখ তবে তুমি আমারি আছো।
যদি বলি অপ্রেম যদি তা তোমার প্রতি হয় অবতীর্ণ
তবে তুমি বুঝে নিও তা তোমার প্রেমে পরিপূর্ণ ।
যদি বলি দূরে সরে যাও— কাছে এসে নির্দ্ধিধায়
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিও আমাকে—কামনার দ্বার খুলে..
যদি দেখো বিদ্রোহী কোন কবিতা—এই কন্ঠে আমার
তুমি তা আকন্ঠ করিয়ো পান অকুন্ঠচিত্তে— প্রেম অুনরাগে।
যদি বুঝো কবিতার স্তনে এই দু'ঠোঁট লেহনে নিমগ্ন সেখানে তোমাকেই
খুঁজে পাবে— সংগত কারণে শীল অশ্লীল শব্দসবি যেন ধ্রুবতারা হয়ে যায়
কবিতায় শাশ্বত প্রেমে তোমার কারণে; তুমি বুঝে যাবে অবলীলায় নির্দ্বিধায়—
মনে অবান্তর দুঃখ রেখো না কোন— প্রিয়তমা, মনে চিরন্তন প্রেম আনো ।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।
সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।
আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।
ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।
আমি এমন এক জায়গায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন