somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সুন্দরবন —বুলবুল আর তুমি— আমি

১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবল ঘূর্ণিঝড় বুলবুল কোটি বাঙালির চক্ষুশূল হয়ে
যখন আছড়ে পড়ে— সমুদ্রউপকূলে, কে গড়ে তুলে রক্ষণব্যুহ?
বার বার নিজেকে শপে দিয়ে— সাইক্লোন টর্ণেডো থেকে।
আমাদের যেন নিত্য করে প্রাণদান সুপ্রিয় সুন্দরবন।
বৃক্ষগুলো তার ভেঙে হয় তচনচ সৌন্দর্য তার কমে যায়
তবুতো স্তুতি বন্দনায় প্রতিনয়ত কবিতা হয়ে যায়
প্রিয়তমা, সে তোমারই মতো!— তোমারে বুকে লয়ে
আমিও বেঁচে থাকি অনন্ত যৌবনে বর্ষায় শীতে বসন্তে
ভালোবাসার মৌবনে।
আমরা ভুলে যাই— মনে থাকে সিডর বুলবুল
টেবিল চাপড়াই— কাগজের পাতায় পাতায়
কত লেখা ধ্বংসযজ্ঞ আমরা কেবল পাঠ করে যাই।
জলবায়ু পরিবর্তনের ফলে বেড়ে গেছে বহুগুনে
সাইক্লোন টর্নেডো তাই— মানুষেরই কর্মফলে;
মানুষই বড়িয়ে তুলে এসব অনাকাঙ্ক্ষিত
ধ্বংসযজ্ঞ আশংকা —অজ্ঞতার বশে
এর দায় এড়াতে পারবে না কেহ,
উন্নত বিশ্বই সবথেকে বেশি দায়ি
ওজন লেয়ার ফুটো করা সিএফসি সহ
বাকিসব বিষাক্ত গ্যাস উৎপাদন করে।
তবে আগে এসেছিলো বরফযুগ উষ্ণযুগ
পর্যায়ক্রমে বহুবার— এই অবণীর পরে
স্বাভাবিক কারণেই বরফযুগে সমুদ্রপৃষ্ঠের
উচ্চতা হ্রাস— উষ্ণযুগে তা বেড়ে যায়
আমরা আছি উষ্ণযুগে আশংকা আছে তাই
বঙ্গোপসাগর উপকূলে...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে!
প্রিয়তমা ভেবে দেখো আছে কী উপায়?
এতটুকু বলতে পারি
বৃক্ষরাজি আমাদেরই বাঁচিয়ে রাখে
প্রবল ধ্বংসযজ্ঞ থেকে;
তবু আমরাই ধ্বংস ডেকে আনি
বন কেটে উজাড় করে— ওজন লেয়ার ফুটো করে
কৃতজ্ঞতা হে সুন্দর বন।
তুমি বাঁচিয়ে রাখো সিডর বুলবুল ধ্বংসযজ্ঞ থেকে
প্রিয়তমা, তুমিও বাঁচিয়ে রাখো
যৌবনের তাড়নায় বিপর্যয় ঠেকিয়ে রেখে
তাইতো ভালোবাসি তোমাকে
যেমন বাসি ভালো ম্যাংগ্রোভ সুন্দরবন ।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×