somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

দূর্ঘটনা নয় ও পেঁয়াজের কাসুন্দি

১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূর্ঘটনা নয়

দূর্ঘটনা নয় —এইতো রীতি
এভাবেই হয় ;
এভাবেই ওঠে চাঁদ রাতের আকাশে
এভাবেই নদী মেশে সাগর জলে
এইতো নিয়তি; অমোঘ পরিণতি
দূর্ঘটনা নয় কোন প্রেম আছে থাকবে
প্রেমের মায়াজাল প্রহসন অথবা চোরাবালি নয়
যেখানে আটকে পড়ে হবে লয় ঘোর সংশয়ে;
এতো স্বতস্ফূর্ত আযোজন প্রকৃতির রক্ষা কবচ।
বুঝে নাও— এভাবেই সময়ের সাথে মিথোজীবিতায়
মানবের অগ্রযাত্রা যৌবনের অনুরাগে
প্রেমতো অমূলক নয়। নহে বিভীষিকা কোন
শুনো প্রেমতো প্রেরণা —প্রিয়তমার ফাটল থেকে
উৎসরিত অনুপ্রেরণার ঝর্ণাধারা যেন লেহন করে তারে
পৌঁছে যেতে হয় কাঙ্ক্ষিত ঠিকানায়
পুষ্পস্তবক দিয়ে প্রেম বরণ করে নিতে হয়
প্রেম নয় লজ্জা অযাচিত কন্টক শয্যা
প্রেম নয় পরাজয় ; এতে পরাজয় বিত্তের-বৈভবের
জাত- পাত- বর্নের —সকল অযাচিত বৈষম্যের
ভালোবাসা টিকে থাকে হয়না তা ফিকে ক্রমাগত অপেক্ষায়
মনে রেখো এই পথে সম্মুখে আছেগো সফলতা
ওগো ছিনিয়ে নিতে হবে তাকে
ছিনিয়ে নিতে হবে জয়; জয়মাল্য গলে
প্রেম যেন এক উন্নত শির; দূর্ঘটনা নয় কোন।


পেঁয়াজের কাসুন্দি

ঘরে পেঁয়াজ নেই — কেনা লাগবে তাই,
বউয়ের কথায় মগজে হিসেবের খাতা খুলি
পেঁয়াজের দাম তো আর বিশ টাকা নাই,
দাম তার গেছে বেড়ে অনেক;
দুশো টাকা কেজি প্রায়!!
ভেবে ভেবে মগজে ট্রাফিক জাম লাগে তাই,
আরো কিছু সদাই আছে—
কিনিতে হবে সবি হাজারের উপরে খরচা তাই ।
ভেবে ভেবে অবাক হই
পেঁয়াজের ঝাঁঝ কতো বেশি
কাটিতে গেলে কী চোখে জল ঝরে তাই?
না না আগেও তো ঝরিতো!
তবু কায়দা করে বলা যায়
সাধে কী আর কাঁদি
পাশে মোর প্রিয়তমা নাই— কাঁদি তাই
মনে মনে বলি ওগো মোর প্রিয়তমা, চ ল না পেঁয়াজ ছাড়া
সংসার চালাই।— না না থাক
পেঁয়াজ ছাড়া গতি নাই —কান্নার অভিনয়ে
পেঁয়াজ চাই—পেঁয়াজ কেটে চোখে জল ঝরলে পরে
তবেই কবিতা হবে—হবে প্রেম, প্রিয়তমা আসবে কাছে
পেয়াজেরও গুণ আছে যদি গায়ে নখ না লাগে তায়!!

সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×