জানি তুমি ঘুমিয়ে পড়েছো
১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জানি তুমি ঘুমিয়ে পড়েছো
আজকের কবিতা আবৃত্তি না করে,
আমি তো লিখিনি ইচ্ছে করেই
সারপ্রাইজ দেবো বলে গভীর রাতে।
তুমি তো আজ আনন্দময়ী হয়ে
লিখে দিলে —আনন্দ বার্তা এক।
কিভাবে নিজেকে নিয়োজিত করা যায়
আনন্দ উৎসবে? অযাচিত সব, হেলায়
তুচ্ছ করে! কিভাবে নিতে হবে সুঘ্রাণ
ফুলের পাপড়ি থেকে।
কিভাবে আমি হলেম কৃষ্ণ ভ্রমর তুমি ফুলে;
অতীত ব্যথা ভুলে—তুমিই তো বলে দিলে
আনন্দ রঙ মেখে শব্দজাল বুনে উল্লসিত মনে,
তোমার আমার প্রেম নিছক ক্রীড়নক নয়
কোনো ইচ্ছে দেবীর অযাচিত খেয়ালে।
তোমার আমার প্রেম বোধের দেয়ালে
সোনার হরফে যেন হলো লেখা— আমি তো আর নই একা।
তোমার প্রেম বুকে লয়ে দোসর গড়েছি
এই মধ্যরাতের শপথ,
কবিতার মালা গেঁথে শাশ্বত এই প্রেম কবুল করো তারে
উচ্ছসিত প্রাণে,
সদা এই মিনতি মম প্রাণে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুন