আমরা
২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি ভীষণ বুদ্ধিমতী—
কষ্টিপাথরে যাচাই করে
তবেই হয়েছো সাথী— অদৃশ্য অটুট বন্ধনে
সঁপেছো তব প্রাণ
আমিও রাখতে জানি স্থান— অক্ষত অম্লান
এই হৃদয়ে! কেউ কী পারে যেতে সরে—দূরে!
এমন প্রগাঢ় প্রেম ছেড়ে —নির্মম এই প্রথিবীতে।
ধরে নাও ব্যস্ত ছিলাম— তোমার প্রেমেই ন্যস্ত ছিলাম
এমন করেই তোমায় দিলাম ভালোবাসার সবকটি গ্রহ অথবা তারা।
পেছনে ফেরা আর নয়—সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে
তবেই তো— আমাদের যুগলবন্দি এইখানে তুমি— আমি।
সুদৃঢ় প্রত্যয়ে— ভালোবাসা সবথেকে দামী
বাকিসব অযাচিত— দূর করো সব জঞ্জাল
ভাসিয়ে দাও ওগো তারে নবধারা জলে ।
তুমি আমার শত সাধানার ধন— প্রতীক্ষার বুক চিড়ে।
পরিবর্তনশীল এ অবনীর বুকে আমরা যেন ধ্রুবতারা
অবস্থার পরিবর্তন হয় না যার। আমরা ঘুরেবেড়াই
আপনার কক্ষপথে আনন্দ লয়ে প্রাণে—হংসমিথুন যেমন ভাসে সরোবরে; জলে..
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুন