শ্যাওলা জমেছে যেন আবদ্ধ জলাশয়ে বোধের খাঁচায়
২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শ্যাওলা জমেছে যেন আবদ্ধ জলাশয়ে বোধের খাঁচায়;
ক্লান্ত দেহ— অবেচেতন মন, আততায়ি ক্ষণে
তোমারই পরশ চাইছে এখন—
সূর্য ডুবে গেছে তুমিও কীগো দিলে ডুব
সান্ধ্য আলোয় মিশে গেছে দিন— রাতের আঁধারে
রাত্রীর পরশে ক্লান্তিরা যেন প্রজাপতি হয়ে স্বপ্নলোকে উড়ে যায়
যেখানে চাঁদকন্যা হয়ে তুমি স্বপ্নজাল রেখেছো বুণে
ঢেকে রেখেছো ভালবাসার অনুরণন —রূপকথার দেশ বলে
করো না মতিভ্রম—কুয়াশার চাদর গায়ে কিছু উষ্ণতা পাঠিয়ে
দিতে পারো, নীল খামে ভরে— হিমেল হাওয়া লেগেছে প্রাণে
শীতল হওয়া হবে কী তবে দূত, রেশমি চাদর গায়ে..লিখে দিলাম
প্রিয়তমা খুব কাছে আসনা— এক কাপ উষ্ণ চা সাথে যোগ রবীন্দ্রগান
ভারতনাট্যমে, জানোতো চারিদিকে জমে আছে
রাজ্যের অভিযোগ; এটা নেই সেটা নেই কেউ যেন ভালো নেই—
তবে কী অবিচারে ছেয়ে গেছে দেশটা?
সবাই মিলে যেন করিতেছে তারে রক্ষার শেষ চেষ্টা !
আমাদের প্রেম ছাড়া তবে কী— কিছু আর ভালো নেই?
এমন ক্রান্তিকালে—শুধু দুজনার প্রেম সুখপাখি হয়ে মেলে ডানা,
ঐ নীল আকাশে— হতাশার আঁধার করে দূর বৈষম্য পায়ে ঠেলে।
সুখপাখি তবু যেন দ্রোহে অগ্নিশিখা ধ্রুবতারা হয়ে জ্বলে,
নিষ্ঠুর সময় আসলে যে সর্বনাশা কেউ কী সুখে নেই ভালবাসা বুকে নেই
কিছু কী ভালো নেই আমাদের প্রেম ছাড়া— আসলেতো মিঠে কড়া কথাতেই
জমে গেছে ভালোবাসা হয়ে গেছে কবিতা। তোমাকেই ভালোবেসে তাই
—করি শুভকামনা; আমাদের প্রেমে যেন দূর হয়ে যায় অবণীর বুকে চেপে থাকা
সব যাতনা, আনন্দ করুক ভর, সবার উপর; দূর হোক আঁধার পাহাড় বাঁধার
ভোরের সূর্য যেন ওঠে নতুন দিনের আগমনি গানে— এই কামনা সদা মনে ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১
শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।
সারসংক্ষেপ
রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,...
...বাকিটুকু পড়ুনমালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন