somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

তুমি কী নও আরাধনা ?

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুমি কী নও আরাধনা —এই প্রাণের?
জ্যামিতিক উপাত্ত রূপ যৌবন কাব্যসমগ্র
এখন আর বিবেচ্য নয়। পরখ করে দেখতে পারো
যেভাবেই আসো —অগ্রগলভ প্রেমে শুধু তোমাকেই খুঁজে নেবো
ভালবাসা করবো ওসুল কড়ায় গণ্ডায়—ষোল আনা।
তুমি কী এখনো বুঝোনি— হিসেব নিকেশের বিড়ম্বনা
অন্তর্দহন কেমন কুড়ে কুড়ে খায়! তবে কী এখানো
বুঝনি হায়।তবে বলি আমি নই তোমার মতন
চুল চেড়া হিসেবে ন্যাস্ত —দাড়িপাল্লায় মেপে মেপে
করিবো না সময় পার—ক্ষণিকের এই জীবনে।
আমি তোমারি ধ্রুবতারা অনন্ত যৌবনে— ভালোবাসার আকাশে
যার নেই কোন বিচ্যুতি যেন এক অটল পাহাড়ে আর্টেজিয় কূপ
স্বতস্ফূর্ততায় যে করে বিরতিহীন জল দান। নিকষ আধারে ছড়াবো জ্যোতি
এই বুকে মাথা ঠুকে মরেও প্রশান্তি অনেক,
এক সমুদ্র প্রেম এইখানে আছে। তাতে হয় যদি সলিল সমাধি
তোমার—সৌভাগ্য হিসেবেই বরণ করে নিও;
এটাই আমোঘ নিয়ম তুমি-আমি যখন ভালোবাসার পারাবারে—
বিকল্প ভাবনা, অমূলক যাতনা।
রবির কী হয় বিকল্প কোন সৌরজগতে?
ওগো মোর পৃথিবী, বিজয়ী লক্ষী নারী তুমি শুধু আমারি
অযথা বিলম্ব করোনাকো আর—প্রচণ্ড নিনাদে জানিয়ে দিও
ভালোবাসো শুধু আমাকে; বাকিসব ছলচাতুরী শাশ্বত এক প্রেম
ঢেকে রেখে যতনে; যেন কোন দাগ না লাগে তার গায়।
জেনে রেখো আমাদের প্রেমে মুছে যায় অযাচিত দাগ
কষ্টিপাথরে ঘষে—খুলে যায় বেহেশতের আটখানা দরজা
বন্ধ হয়ে যায় দোজখের সাত ফটক—বসন্ত হাওয়ায়
কোকিলেরা নেমে আসে এইখানে, কাননে ফুটে ফুল
পূর্ণিমা চাঁদ খুশিতে যেন খায় লুটোপুটি—অযাচিত বেদনায়
আর দূরে থাকা নয় ; আনন্দ লয়ে বুকে ধিন তা ধিন তা
নৃত্যের ছন্দ মৃদু মন্দ দোলাতে তুমি আমি যেন ভালোবেসে হই ওগো ধন্য
—শহুরে এই আমি এক সবুজ অরণ্য দারুচিনি দ্বীপ বুকে লয়ে হয়ে ওঠি বন্য
প্রেমের খেলাতে— এক পৃথিবী যেন অবাক চেয়ে আছে অনন্ত প্রতীক্ষায়
শুধু আমাদেরই জন্য ।



বিঃ দ্রঃ কবিতা লিখে একটু বিশ্রাম নিলাম .লাভ ইও কবিতামনি এখন আবার কাজ ।





সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×