কীসের নেশায় বুদ হয়ে গড়েছো তুমি বাস
০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কীসের নেশায় বুদ হয়ে
গড়েছো তুমি বাস—ভিন্ন কোন গ্রহে?
শূন্যতা ছাড়া সেই খানে তোমার সঙ্গী কী কেহ আছে?
নস্টালজিয়া জাবরকেটে যেন বন্দিশিবির থেকে
নিয়তই সৃষ্টি করো মায়াজাল অপসরা রূপে;
যেন ইথারেই তা ভেসে আসে
এভাবেই কী বহিবে প্রেমের হাওয়া?
এভাবেই কী নিত্য গাহিবে পাখি গান
—অপ্রগলভ প্রেমে? প্রেমতো নয় কোন
—মরুর মরিচিকা কেবল কল্পমাল্যদান;
— সে যেন এক সক্রিয় আগ্নেয়গিরি, লাভার উদগীরণ
এই দু’চোখে রাখো দু’চোখ—পড়ো তার ভাষা
চাতক প্রাণের প্রতীক্ষার এবার করোগো অবসান।
অকন্ঠ ভালোবেসে তুমি যেন ফুল— আমি প্রজাপতি
শীতের শহরে বসন্ত দিই এনে
তোমায় কাছে টেনে— এই বুঝি নিয়তি ।
কুয়াশা যেমন পড়ে ঘাসের ডাগে
শীতের চাদর গায়; অপার নিরবতায়— আমি তেমন অকাট্য প্রেম
শুধু তোমার কামনায়; কখনো মায়াবী জোস্না মেখে কল্পলোকে
অথবা কখনো প্রখর বাস্তবতায়।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন