শুভসূচনা
তেলের সাগরে হায় ভাসে যেন দেশ,
দিন ফুরিয়ে যায় তবু তার ফুরায় না যে রেশ!
এতো তেল যে— কোথা থেকে আসে?
তেলে তেলে সয়লাব রাষ্ট্রযন্ত্র —সুপ্রিয় স্বদেশ।
কর্মমন্ত্রে যেন দীক্ষিত হতে নেই,
হতে গেলে তার যেন আর কোন রক্ষে নেই!
হায় তবে কী দেশ যাবে রসাতলে!
ভাবি তাই পড়ে পীড়নের যাঁতাকলে
আমাদের পূর্বপুরুষ নাকি মুক্তিযুদ্ধা !
আবারো এসেছে ডিসেম্বর,
বিজয়ের পদধ্বনি যেন আজও শুনি আত্নার ভেতরে
ভাবি বসে নিরালায়—প্রিয়তমা, কবে তোমার দেখা পাই?
আবারো কবে হবে কথা? —একবুক ভালোবেসে
সুপ্রিয় কবিতা, মহাকাব্যিক সুষমা গায়ে মেখে
মনে রেখো ভয় নাই! ভয় নাই!!
কর্মমন্ত্রে দীক্ষিত হয়ে তবেই উঠিবো জেগে
যেভাবে ওঠে রবি রোজ— নতুন দিনের হয় শুভসূচনা,
রবে তেল খনিতে, শিল্প কল কারখানাতে— গাড়ির ইঞ্জিনে।
রবে না রবে না— অতিরিক্ত তৈল মর্দন
এই হোক সুদৃঢ় প্রত্যয়— সততার চর্চায়
আমাদের পথচলা নিত্য যেন হয়—ভালোবাসা লয়ে বুকে
তোমাতে আমাতে হোক— শুভ পরিণয় ।
সফলতা
সোনার মেয়ে —যেই খানে তোমার পথচলা,
আমাকেই রেখো পাশে সাথি করে।
তবে যদি মেলে সুখ—নইলে আছে দূর্গতি,
এবার তোমার হোক সুমতি
কী লাভ বলো ভুলের চর্চায় নিজেকে সঁপে দিয়ে।
লোকচোখে ক্ষুদ্র হয়ে— হও শুধু বিব্রত বোধের অলক্ষ্যে
রাবণের কী আছে বিবেচনা?—তোমাকে আমাকে রেখে দূরে
সাধের লঙ্কার ধ্বংস সাধনা,
তাতে নেই সমৃদ্ধি কোন—তাই বলি আমাকেই রেখো পাশে..
আমরা দু’জনে মিলে গড়িতে পারি অপার বিস্ময়
সাফল্য গাঁথা সব লুটিয়ে পড়িবে দেখো আমাদের পদতলে।
আমাদের মিলনে যেন আসে— রোজ ফাল্গুন
নিদারুন শীতে তাই, তোমাকেই ভীষণ প্রয়োজন
তোমাকেই কাছে চাই —নেই কোন ক্ষতি,
তোমাতে আমাতে সতত, প্রেম হয় যদি !!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



