আরেক বসন্ত আসুক !!!!
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আবারো বসন্ত আসুক— জল হোক নদী;
গান হোক— কিন্নরীকন্ঠে
আকাশের বুকে ভেসে থাকা মেঘ বৃষ্টি হোক,
আনন্দধারা হয়ে জলধারা বয়ে যাক— তৃষিত পৃথিবীর বুক ছূঁয়ে ।
চেয়ে দেখো রবির আলোয় উদ্ভাসিত হয়েছে চারিদিক
দূর থেকে ভেসে আসে যেন কর্মযজ্ঞ রোগাক্রান্ত নিরেট
—এক অশান্ত পৃথিবীর অবয়ব।
শীতের পরশে জলপাই ডাল থেকে ঝরে পরে পাতা ।
শুকনো পাতার নূপুর পায়ে শুকনো ধূলো গায়ে বহে হিমেল হাওয়া,
জানি পাতাঝরার দিন ফুরোবে একদিন।
মলিন বনানি আবারো সবুজ হবে; বাসন্তী রং শাড়ি পরে
বসন্ত এসে বাজাবে সুখের বীণ।
আমি শুনি, আগমনি ধ্বনি— আরেক বসন্তের
যেখানে তুমি আমি
অটুট বন্ধনে বিনে সুতোয় বাঁধা ।
আবারো বসন্ত আসুক—জল হোক নদী;
পৃথিবীর বুক আনন্দ মুখরিত ক্ষণ হোক; শুনি বর্ষার জলধারা— নদীর কল কল ধ্বনি ।
আরেক বসন্ত আসুক; তুমি-আমি মিলে, ধূসর এই শহরের বুকে।
আনন্দে উছলিয়া ওঠে যেন মুখরিত করি সবে।
প্রিয়তমা! সেই অনন্ত বসন্ত আসুক যৌথ প্রযোজনায় তুমি-আমি মিলে …
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন