একটু একটু করে..
২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু একটু করে শেখাই—
একটু একটু করে দেখাই —প্রেম
একটু একটু করে বলে বেড়াই..
একটু একটু করেই প্রবেশ
একটু একটু করে.. যদি ব্যথা পায়
যদি টুটে যায় যদি নিভে যায় আশার প্রদীপ।
একটু একটু করে করি দিল সাফ
একটু একটু করে করি দূর
দেয়ালে সব চুন কালি সবার চোখে লাগে খালি
তোমাকে কি তা শোভা পায়?
জানিনা কোন খেয়ালে বোধের ঐ দেয়ালে— শ্যাওলা জমে
ঘষে ঘষে করি সাফাই
হাতি ঘোড়া মেরে মুখে আসলেতো খুবি ভীতু
যতই বলি লজ্জ্বাবতী লতা
জড় তো নও জীব ।
— জৈবিক অনুভূতি দেবেই পীড়া
বিবেকের কাঠগড়ায় ;
এতদিনে বুঝে গেছো সবি দেহে যদি থাকে প্রাণ
আমায় তোমার ভালোবাসা উচিৎ।
একটু একটু করে বলে বেড়াই..
একটু একটু করে ভালোবাসার ছোট্ট প্রবেশদ্বারে
কড়া নাড়ি সময় হলে বুঝে যাবে ঠিক
মনে রেখো ক্ষণিকালয়ে সময়ের ডানায় ভর করে
একটু একটু করে নিভে যায় —জীবন প্রদীপ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন