এবার না হয় স্মৃতি আকড়ে থেকো
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের শেষ প্রহরে প্রচণ্ড শীতে
এবার না হয় স্মৃতি আকড়ে থেকো
উষ্ণতা তুমি ওগো ওভাবেই খুঁজে নিও
এবারো না হয় ব্যর্থতা মোর করো ওগো ক্ষমা
প্রাণের প্রিয়তমা, তুমি তো জানো —
তোমার পায়ের পাতা থেকে চুলের আগা
যেন শুধু আামার অধিকারে,
ভালোবাসার প্রতিদানে সে আমার একচ্ছত্র দা্বী
আর কিছুতো চাইনি ওগো আর কাহারে করিনি তাই গ্রহণ
সম্পত্তি নয় তুমি আমার সারা বছর জুড়ে
বাসন্তী গান যক্ষের ধন— আগলে রাখি বুকে
ওগো স্মৃতির মানসপটে।
দুইটি নদী আমার দু’চোখ
তোমার জন্য হয়ে চাতক
কেন খুঁজিয়া ফেরে জল; তুমি যেন
দূর পাহাড়ের উচ্চ শিখর দূরে থেকে
ফাগুনের আগুন বেলায় তাতে ঢালো শ্রাবণ জল।
সোনার মেয়েগো কার মালিকানায়
ওগো কার অধিকারে চক্রবৃদ্ধিহারে তোমার অবলা মন
আমার বুকের মাঝে জানো কি না আছে
এক ময়ূর সিংহাসন ,
তোমার জন্য তা আছে সযতনে রাখা
মনময়ূরী তুমি তাতে করিও উপবেশন
কোন প্রহসনে পরাজয় আমি মানি না
কোন ফাঁদে পড়ে হারাতে চাহিনা
জানি না পারবো কী না পারবো কতক্ষণ
প্রতীক্ষার গরল পিয়ে করি শুধু কালক্ষ্যাপন
তবু মনে মনে করি এই প্রার্থনা
তোমার সরোবরে হয় যেন মোর— ভালবাসাস্নান।
আমার প্রেমের লাল গোলাপ নিও খোপায় গুঁজে
আমার অবয়ব খানি দেখতে পাবে তোমার দু’চোখ মুদে।
আমি নৌকো তুমি নদী ভালোবাসার খেলায়
চলার পথে বুঝে যাবে সব তুমি অবলীলায় ।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন