মন শহরে বসন্ত কোকিল !!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন শহরে বসন্ত কোকিল___________________
তোমার আবার লাগবে কেন শীত শেষ রাতে?
তোমার আমারতো এক সঙ্গে থাকার কথা
একই বিছানাতে, ফুল শয্যায় ঠাণ্ডা শীতের রাতে
ভালোবেসার উষ্ণ আলিঙ্গনে।
দু'জনার মাঝে যে উষ্ণতা আছে তাতেই তো
তোমার শীত কেটে যাবার কথা,
তোমার কেন এতো ভাবা লাগে
কেনইবা এতো আশঙ্কায় দিন কাটে,
ওসব তো আমারই দায়িত্ব হওয়ার কথা
ওটা তো আমারই দায়ভার— তোমায় কোলে লয়ে
ভালোবাসার বদৌলতে,
থাকবে তুমি আনন্দে আহ্লাদে।
কেটে যাবে সব দিন
কেটে যাবে সব তিমির আঁধার রাত
তোমার আমার আনন্দ উৎসবে,
শুধুই দু'জনে।
আর কতো বার হবো খেয়াপার
তোমার জলাধার
না যেন জানে তা স্বার্থপর লোকে।
একাকী এই জীবনে বলো বন্ধু ক'জন আছে? ;
সুযোগ সন্ধানী ঈগল পাখি হিংস্র থাবায়
—বিবেকের ঐ চোখটা মুদে রেখে
বন্ধু কেহ নয় তারা শুধুই শিকার খুঁজে ।
আর দিওনা ধরা— সযতনে রেখে দিও
তোমার আমার প্রেম— সবার অগোচরে ।
এখন আমি মঙ্গল কামনায় শীত কেটে গিয়ে
যেন উষ্ণতা নেমে আসে; এই অবণীর পরে।
পলাশ শিমুল ফোঁটা ঘোরলাগা এক ক্ষণ
যেন বসন্ত নেমে আসে।
মন শহরে তাই বসন্ত কোকিল যেন ডাকে
মধুবনের ফাঁকে ফাঁকে জীবন নদীর বাঁকে ।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন