তোমাদের ঐ এসিডে ঝলসে দেয়া
দৃষ্টিশক্তিহারা চোখ
আলোকদাতা সঞ্জীবনী শক্তি হোক
তাতে দৃষ্টি ফিরে পায় যেন
তথাকথিত বিশ্ববিবেক অজস্র অন্ধলোক
তাদের চোখে রঙিন চশমা এবার খুলুক না।
তোমাদের বুকের উপর আছড়ে পড়া
সীমারের ঐ পাঁজর ভাঙ্গা পা
বিশ্ব বিবেকের রূদ্ধ দ্বার এবার খোলে দিক না
মধ্যযুগীয় বর্বরতায়
যারা আজ ক্ষুধার্ত হায়েনা
তাদের শিকার করতে যেন ধেয়ে আসে
অব্যর্থ সব বুলেট মৃত্যুর পরোয়ানা।
ওরা কী আর মানুষ !
ওরা নিরীহ মানুষের রক্ত খেকো ড্রাকুলা
ওদের বুক ঝাঁঝরা করে ঘৃণার আস্তাকুঁড়ে
ছুড়ে ফেলোনা
ওরা কেন এখনো শকুনের
খাদ্য হয়না ?
ঐ মানচিত্র কেন পৃথিবীর বুক থেকে
নিশ্চিহ্ন হয় না।
মানুষের পৃথিবীতে এমন জালিম
শোভা পায় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



