তোমাকেই মনে পড়ে!!!
০৩ রা মার্চ, ২০২০ ভোর ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইখানে সেইখানে সবখানে
যেন ছড়িয়ে ছিটিয়ে আছে
মহান স্বাধীনতার— বীর সেনানী
স্বাধীন বাংলার অকূতভয় কারিগর
অপরাজেয় বাংলার পাদদেশ থেকে
সাবাস বাংলাদেশ আজো যেন
মাথা উঁচু করে দাঁড়িয়ে সে কথাই
বলছে শুধু । আঠারো কোটি বাঙালির
ওগো মুগ্ধ জননী সোনার বাংলা
তোমার উত্থানে বিস্মিত সারা বিশ্ব
হ্যামিলনের সেই বাঁশিওয়ালা যেন
— বঙ্গবন্ধু শেখ মুজিব
যার আহ্বানে জেগে ওঠে বাঙালি;
যার আহ্বানে স্বৈরাচারের রক্ত চক্ষু উপেক্ষা করে
মহাকাব্যিক জয়ের শক্তি যেন মিশে থাকে
মরণেও তাই ছিল না পরোয়া কোন,
তিনি জন্মেছিলেন বলেই মহান একাত্তর
এক সাগর রক্তের বিনিময়ে
নতুন মানচিত্র
লাল সবুজ পতাকা
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ
বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াবার
সুতীব্র প্রত্যয় যেন ভোরের সূর্যের মতো
জেগে ওঠে প্রাণে এইখানে সেইখানে
সারা পদ্মা- মেঘনা- যমুনা অববাহিকার সবখানে
যেন স্বাধীনতার স্মৃতি স্তম্ভ হয়ে আজও দাঁড়িয়ে মাথা উঁচু করে ,
সাবাস বাংলাদেশ! সাবাস বঙ্গবন্ধু !অপরাজেয় বাংলা!!
সাবাস মুক্তিযুদ্ধের মহান কারিগর
উত্তাল মার্চে তোমাকেই মনে পড়ে।

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন