যাবো না তো থাকবো আমি বসে
__________________________
যাবো না তো থাকবো আমি বসে
তোমায় নিয়ে দুই চরণ কবিতা লিখার
তাগিদ আমার আছে,
কল্পনার বিলাসিতায় ভাসিয়ে দিয়ে গা
স্বপ্নজাল বুনে তাইরে নাইরে না
স্পর্ধা আমারো তো আছে
থাকবো তাই চোখের আড়াল হয়ে।
জানি শুধু
আমার একটা কলম আছে
ব্যথা তাড়াবার যাদুর মলম আছে
তুমি
যতো পারো দিও
অবজ্ঞা আর অবহেলা
এই ক্ষত বিক্ষত হৃদয়ে
অনুভূতি মরে গেছে শকুন আর শিয়ালের
খাদ্য হয়ে মৃত মাছের চোখেরই মতো
ভালোবাসা যেন শীতের ঝরা পাতা
আর আমায় পারবে না
ক্ষতবিক্ষত এই হৃদয়ে জ্বালা আছে যতো
ধ্রুবতারার মতো চিরন্তন শাশ্বত
জানি প্রেম তারে বলে
প্রেম নয়তো অসঙ্গত।
প্রেম নয়তো শুধু দেহ যা
গজ ফিতা দিয়ে হয় মাপা
সময় কিংবা বয়সের ফ্রেমে বেঁধে দেয়া
জানি ওসব পাশবিকতা পশুরও ওসব থাকে
মানুষ তো নয় পশু
যে ওজন দরে বিক্রি হয়ে যাবে
প্রেমের পরিণতি কী ?
তোমার তো জানা আছে নাকী?
তখনই তা হয়
শুধু মনের সাথে মন মিলে গেলে
প্রেম তারেই বলে।
বাকি সব কেবলই অযাচিত কালক্ষেপণ
অপলক চেয়ে থেকে
হৃদয়টা মরে গেলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


