ফাগুনের এই আগুন পূর্ণিমায়
ফাগুনের এই আগুন পূর্ণিমায়
চন্দ্রগ্রস্ত আমার এই মন
দেখিগো শুধু তোমায় মুদিয়া দুটি আঁখি,
ভালোবাসার জোছনা রাতে
যেন তুমি আমি একসাথে
নিরবে নিভৃতে আনন্দে উছলিয়া উঠি ।
তোমার ঐ দীঘল কালো চুলে
গিয়াছি যেন আমি তুমি ছাড়া সকলি ভুলে ,
এমন মধুর ফাগুন চন্দ্রিমা রাত
ধ্রুবতারা যেন লুকিয়ে চাঁদের বুকে
এ যে ভরা পূর্ণিমা চাঁদ এমন মধুর ক্ষণে
ভালবাসি শুধু তোমাকে ভুলে যেও না সোনা
ওগো মোর নিরুপমা এমন মায়াবী রূপালী রাতে।
আবারো কবিতা হোক ,
রবীন্দ্রগানে তোমার ঐ দুটি ঠোঁট
আবারো গেয়ে ওঠুক, বাসন্তী কোকিলের সুরে
মৃদু বায়।
প্রিয়তমা রেখো না আর দূরে আমায়,
প্রেমের সমাধি থেকে দৈবমন্ত্রবলে
আবারো প্রেম হোক
বিনি সুতার মালা গাঁথা হোক
শুধু তুমি -আমি মিলে।
ডাক পাতিকাক
_______________
করবো কী বলো? মন প্রসন্ন করো
তুমি ছাড়া ছন্নছাড়া মন
এই জীবনটা এলোমেলো।
তাইতো তোমায় খুঁজি আমি দু'নয়ন মুদি
স্বপ্নে তোমায় দেখি আমি দু'চোখ খুলি
ঘুম ভেঙে যায় মন ভেঙ্গে যায়
তুমি যে সাথে নাই!
আমি কবিতা লিখি
কবিতা লিখে আমি তোমায় ডাকি
আমি পাগলপ্রায়,
নির্জনে একাকি মনটা তোমায় শুধু চায়
তুমি ছাড়া অসীম শূন্যতা
এই জীবনে কোন সুখ নাই।
এই জীবনে তুমি যেন একটি ধ্রুবতারা
তুমি ছাড়া দিক হারিয়ে আমি যে অসহায়
আমি দু'চোখ ধূয়ে নিই অশ্রু জলে
আমি আবারো তাকাই অসীমের ঐ আকাশটায়
আমি তোমায় খুঁজি যদি খুঁজে পাই!
সেই ভাবনায় আমি দু'চোখ মুদি
অপার ভালোবাসায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


