সত্য ও আসবে তো !!!
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্য_______
সত্য বিক্রি করে দিয়ে
কোন বাণিজ্য নয়,
মিথ্যের বেসাতি করে
নেবো না নেবো না
হয় যদি তা —সোনার হিমালয়।
সত্যহীন পৃথিবী আমার সেতো নয়।
আমি নই আর কারো প্রিয়
কন্যা তুমি জেনে রাখিও,
চাইনা হতে আর মিথ্যে পাতাবাহার,
নেবো না নেবো না মিথ্যের বিনিময়ে
কেউ যদি এনে দেয়— সোনার এক পাহাড়।
ইতিহাসের মিথ্যে পাতা
হয় যেন শীতের পাতাঝরা কাব্য,
তুমি ঠিক ততটুকুই নাব্য
যতটুকু জল আমার চা—ই
চোখেরই পাতায়।
আমি নৌকো তুমি নদী— হাঁটুভাঙা জল,
জীবন চলার পথে
এর চেয়ে বড় সত্য— আর কিছু নাই।
ও আসবে তো_______
যে আসে সে চলে যায়,
আপন ঠিকানায়
এমনি করে অতঃপর কেউ আসেনি আর
থেকে গেছে বদ্ধ ঘরে— যৌবন তাঁর
আসিবে কি করে?
সে জেনে গেছে তো
যে আসে পায়নাকো আর— এই আমারে
সে চলে যায়, সে গান গায়— নৃত্য করে
সে হাসে পুষ্পহাসি,
সে কাঁদে গগনবিদারি— শব্দে
দ্বাররুদ্ধ করে দিয়ে
বুঝে নিয়ে তার কবেকার চাপাবেদনা;
সে ডুকরে ডুকরে কাঁদে—কেউ জানে না
নিষ্ঠুর নিয়তি! বিবেক বুদ্ধি সব নিয়ে গেছে কেড়ে
শুধু হৃদয় নিংড়ানো ভালোবাসার ফুলটি তার
আমার একান্ত পাওনা—
দূর থেকে সুবাস তার,
এখনো ভেসে আসে!
ও আসবে তো,
দক্ষিণের জানালায় তার ঘ্রাণ পাওয়া গেছে
পলাশ শিমুল লাল লাল ফুল— সবুজ পাতা
ভালোবাসার আবির গায়ে মেখে— নগ্ন পায়ে।
ও আসবে তো,
আমায় ভালোবেসে
আমিও চাইনা কিছু আর
দু’জনার সব চাওয়া— ভালোবাসায় বিলীন হয়ে গেছে..
আমাদের অপ্রগলভ প্রেম অবশেষে হয়ে গেছে উজ্জ্বল দৃষ্টান্ত
যেন ঐ ধ্রুবতারা!
ও আসবে তো,
সঙ্গমে সৃষ্টিতে বৃষ্টিতে যাবেনাকো আর কোথা ।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন