তোমায় আমি ভালোবাসি ভালো,
এখনের দিনগুলি মোর হোক না
যতই আঁধার কালো,
মনে রেখো মোর প্রিয়তমা
আমার আছে এক মঙ্গল দীপ উজলা
ভালোবাসার আলো,
সোনার মেয়ে আশার ঐ প্রদীপ খানি
এবার তুমি জ্বালো।
তুমি আমি কাব্য লিখে লিখে
আমরা দু'জন পাখির কূজন ঋতুরাজ বসন্তে
আমরা দু'জন নবান্ন আয়োজন যেন হেমন্তে।
আমরা দু'জন সাদা মেঘের ভেলা শরৎকালে
আমরা দু'জন অঘোর বরষা ঘোর বর্ষা কালে।
তুমি আমার শীতের উষ্ণ চাদর যখন শীতকাল
তুমি আমার যেন পাকা আম যখন গ্রীষ্মকাল।
আমি তুমি কপোত- কপোতী প্রেমের সরোবরে,
আমাদের নেই বিচ্যুতি কোন রৌদ্র বৃষ্টি ঝড়ে।
আমাদের দুজনার মাঝে আছে অপার ভালোবাসা,
আমাদের এই অটুট বন্ধন
যায় না যেন টুটে।
আমার আগমনে ওগো মোর নিরূপমা
তোমার ঐ মনবাগানে যেন সতত
রক্ত গোলাপ ফোঁটে,
আমি সেথা করিবো অবগাহন অনন্ত যৌবনে।
উৎসর্গ : সুপ্রিয় শায়মা হক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




