সেই একটাই অনুরোধ।
তুমি এসো না বন্ধু এই খানে
যদি কষ্ট লাগে
তুমি বসে থেকো ঘরে
চুপটি করে, আরাম কেদারায়,
তুমি শুয়ে থেকো ফুলেল শয্যায়।
তবুও তোমার নগ্ন পায়ে
যেন কোন কাঁটা না বিঁধে;
কলঙ্কের দাগ না লাগে যেন তোমার কোমল গায়;
যদি লাগে তা কোন দিন তবে মনে রেখো
অসহনীয় লাগিবে সে ব্যথা এই অন্তরে
তুমি সুখে থেকে নিরাপদে থেকে
এভাবেই ওগো মোরে করিতে পারো ঋণী
আমি সোনার নৌকো আর তুমি স্রোতস্বীনি,
আর আমার প্রেমের কাঁটা
যদি কখনো বিঁধে তোমার গায়ে,
তুমি রেখে দিও তারে পরম যতন করে,
ভেবে নিও বিধেছে তা
অপার সম্ভাবনায় দারুন মায়ায় বুকে
এমন তরো প্রেম
বলো ক'জনার ললাটে জুটে?
কন্যা তুমি গ্রহণ করিও তারে
বিনয় সহকারে,
এই মম অনুরোধ!
কর জুড়ে চাইছি ক্ষমা হয় যদি কোন ভুল
মনের ই অজান্তে , আমি ও তো মানুষ
দুই দিনের এক ফানুস।
দিনে দিনে অনেক বেলা হলো
এবার তুমি আমাকেই ভালোবাসি বলো
যদি লজ্জা লাগে খুব
তুমি না এসো না এই খানে
দোহাই তোমার , আমার প্রেমের বিড়ম্বনা
করিও ক্ষমা ।
আবার ও সেই একটাই অনুরোধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




