জীবন টা যেখানে
রাস্তায় পড়ে থাকা লাশ,
এই খানে সেই খানে
অযত্নে অবহেলায় ,
শবদেহ বয়ে নিয়ে চলে
চারটে শিশু তার চেয়ে থাকে
লক ডাউনে থাকা বিপন্ন মানবতা
ক্ষুধা দেবতা অনন্ত আক্রোশে,
স্কন্ধে যেন ফেলে প্রশ্বাস
প্রতিক্ষার সময় তার হয়তো ঘনিয়ে আসে
একান্ত অধিকারে করিবে মানবেরে গ্রাস,
জানি না তো আর,
করোনার ভয়াল থাবায় নিয়তির উপহাস
মনে হয় লাশের মিছিল হবে
মনে হয় বদ্ধঘরে মরে দূর্গন্ধ বের হবে
মনে হয় দেখা হবে না ..
তবুও আশায় বুক বাঁধি এই অসচেতন জনতা
লোভী গার্মেন্টস মালিকদের লোভের শিকার হয়ে
প্রশাসনের ক্রমাগত ভুলের মাশুল না হয়ে
যেন বেঁচে থাকে যেন বেঁচে থাকে স্বদেশ
যদিও চলছে যেন উদ্ভট উটের পিঠে চড়ে..
মনে পড়ে শুধু রাস্তা ঘাটে কুকুরের মতো
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশ..
অযাচিত মৃত্যুর মিছিলে অবশেষে চাপা পড়ে অহংকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




