করোনা আক্রান্ত গোটা পৃথিবী,
শবের মিছিল দেখে দেখে ক্লান্ত দুচোখ,
মানুষ ভীত সন্ত্রস্ত মানুষ ক্ষিপ্ত তাই
হোমকোয়ারেন্টাইন ভেঙে আহত শত শত...
নিহত দুই, ত্রাণ ভাণ্ডারে চলছে হরিলুট
বঞ্চিত মানুষের মুখে মুখে যেন কাব্য কথা
ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব
অদৃশ্য শত্রু কোভিড নাইনটিনের
অঘোষিত ধর্মঘটে গৃহবন্দি আজ
পৃথিবীর অগণিত মানুষ,
তবুও তো চাঁদ ওঠেছে ডিম্বাকৃতি চাঁদ
তোমার বাড়ির ছাদ,
সুযোগ পেলে তুমি দেখে নিও
ভাবতে হবে না তোমাকে সারারাত,
জাগতে হবে না আর,
তুমি তো জানো এই দূর্দিনেও সঙ্গী আমার
একটি রুপোলি চাঁদ, অপ্সরা রূপে
তুমি দর্পনে দেখে নিও তারে খুব করে...
যেন মায়াভরা পূর্ণিমার একখানি চাঁদ
তুমি হয়তো জানো চাঁদখানা আমার।
আমি ও আরশিতে দেখে নিই
অবারিত সবুজের একটি পৃথিবী রোজ
যে পৃথিবীতে তোমার একান্ত অধিকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




