তুমি কি সুস্থ আছো ?
তুমি কি বলতে পারো?
মুখ ফোটে কেমন আছো সেই বারতা?
কাটছে কেমন গৃহবন্দি এই জীবন?
মনে হয় কত যুগ শুনিনি তোমার কথা!
হৃদয়ে তাই ব্যাকুলতা।
তুমি কী বেঁচে আছো নিরুপমা এই মরণ উপত্যকায়?
যদি . থাকো,
বলো নাগো বেঁচে আছো কান পেতে আছি,
যেন এক আকুল ভ্রমরা
শুনতেতোমার কথা, তুমি তো জানো
তোমার এই বেঁচে থাকা আমাকে বাঁচিয়ে রাখে,
মৃত্যু আমার তোমার নিরবতা,
আমার কলম তাইতো লিখে কবিতা
তুমি আমার একান্ত অধিকার
শুনতে কি পাও এ কথা?
সোনা পাখি বলে ওঠো
ভেঙে ফেলো অযাচিত নিরবতা,
কহো কথা আমার সনে
তুমি হীনা এই পৃথিবী শূন্য শূন্য লাগে সবই
কহো কথা কহো ওগো বেঁচে আছো আজও,
তুমি বাঁচলে আমি বাঁচি এক বুক ভরা আশা
তুমি নেই মরুভূমি সবখানে হতাশা, মরুর পিয়াসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




