কে হয়েছে আর কার হওয়া উচিৎ ছিলো,
ফেসবুকে আর বন্ধু মহলে মনের অজান্তেই
করে ফেলি জরিপ কে হলে হতো উপকার?
দশের দেশের সকল মানবের আর হয়েছে কে?
মেধা কিংবা টাকার জোর আসল যোগ্যতা নয়
সবার আগে চাই মানবের সেবায় সদা নিবেদিত এক প্রাণ, প্রয়োজন তাই মানসিকতার যাচাই
বাড়ির লোভে গাড়ির লোভে সুন্দরী নারীর লোভে শুধু সামাজিক মান মর্যাদা স্ট্যাটাসের লোভে টাকার লোভে বেছে নিয়ে এমন পেশা
নার্স কিংবা ডাক্তার কি লাভ হলো অভাগা
এই দেশ টার ,
অথচ কতো মানুষ ঘুমায় না রাতে
অসহায় মানুষের পাশে না পেরে দাঁড়াতে,
কতো মহৎ প্রাণ ডুকরে ডুকরে কাঁদে সারারাতে
কষ্ট লাগে প্রাণে তাঁরা কেন হতে পারেনি ডাক্তার
দেশের এই ক্রান্তিকালে খুব উপকার হতো
মানবসেবা যাদের ব্রত তারা যদি হতেন ডাক্তার
যারা খুঁজে আরাম আয়েশ ভোগ বিলাসিতা অসাধু উপায় সেসব ডাক্তার এ মনটা কাঁদায়
ঘৃণা তাদের হৃদয় থেকে এসব পেশায় তাদের কি শোভা পায়? দেশের দশের অমঙ্গল শুধু
যে জীবন নিবেদিত
সংক্রামক এই ব্যাধির কবল থেকে বাঁচাতে মানুষের সেবা শুশ্রূষায়
কতো জনের প্রাণ যে গেল এমন কাজে
তারাই এখন শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবীর
শ্রদ্ধা তাদের হৃদয় থেকে যারা নিবেদিত
মানব সেবায় শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই
হৃদয়ের এই গহীন থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




