শত ব্যস্ততার রোষানলে ক্লান্ত দেহ
তবুও এই অবুঝ হৃদয় তোমায় খুঁজে
দু'চোখ মুদে____ দারুন মায়ায়।
অভিমানী প্রেম ও কি তবে
ভীষণ রকম সুযোগ সন্ধানী
থেকে থেকে মওকা খুঁজে
কাজের ফাঁকে, ফাঁক গলে ঢুকে পড়ে
অবলীলায় তোমার মাঝে ..
প্রেম খানি মোর দারুন রকম অভিমানী
সুযোগ পেয়ে কেন যেন যায়নি কাছে
দেখেনি তোমায়, বুকে তাই মরুর তিয়াস
তাই আবার থেকে থেকে সুযোগ খুঁজে
অভিমানী প্রেম যদি তোমার দেখা পায়
অপার মায়ায়,
জানি না কী যাদু মায়া আছে
কিগো আছে তোমার মাঝে শুধাই তোমায়?
যা যায় না পাওয়া অন্য কোথাও সতত চাওয়ায়।
কত রূপসীই তো আছে আমার যা চাই -ই চাই
আছে যা শুধু তোমার মাঝে,
আমার সেই অসীম চাওয়া অন্যথা নাই
তাই শুধাই তোমায়।
তোমারও কী তেমন কোন চাওয়া আছে?
আছে যা শুধু আমার মাঝে,
আহা! থাকিতো যদি অপার মায়ায়!
বুঝতে তবে প্রেম আসলে কি? বারে বারে
এই হৃদয় কেন খুঁজে ____ শুধু তোমায়?
প্রেমের লাগিয়া সব ছাড়া যায়..
অপ্রগলভ প্রেম এত সুলভ নাকি? অমূল্য তা।
তুমি __আমি সোনায় সোহাগা
অন্যথা নাই; পাবে না আর এমন জুড়ি
পাবে না তা সতত প্রচেষ্টায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




