কালবৈশাখী ঝড়ে বন্ধু তোমায় মনে পড়ে,
ঝড়ের বেগে যেমন বাতাস ছুটে
আসতে তুমি তেড়ে ঠিক তেমন করে।
ঝড়ের রাতে যেমন চারিদিকে নামে অন্ধকার
মাঝে মাঝে বজ্র নিনাদ আলোর ঝলকানি
মেঘের চোখ রাঙানি তেমন বিরাগ তোমার ।
অযাচিত বিচ্ছেদে যেন নামে দৈব দূর্বিপাক
সুখ নেই প্রাণে, বৃক্ষ মাথা নোয়ায়
যেন কুর্ণিশ করে জমিনে
তবু যেন বিপদ কেটে যায়;
প্রকৃতি আছে রেগে তাই যেন বিদ্যুৎ চমকায়,
ভয়ে যেন পৃথিবীর বুকটা কেঁপে ওঠে,
পথের ধূলি উড়ে চলার পথে পথিক থেমে যায়।
মুষলধারে যদি সুশীতল বৃষ্টি নেমে আসে !
আমরা বসে থাকি আমরা যেন চাতকপাখি
তারই প্রতীক্ষায়;
আমরা চেয়ে থাকি বৃষ্টির অভিপ্রায়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




