কে ঐ যায় ঘরের বাইরে!
কে ঐ যায় দেখে তারে,
এই হৃদয়টা কেঁপে ওঠে !
অজানা আশঙ্কায়, ফেরাও তারে
কেন সে যায় এই অসময়ে?
কেন সে মৃত্যু ডেকে আনে?
কোভিড নাইনটিন যদি চলে আসে ঘরে
বাঁচবে না কেহ আর
সংক্রামক ব্যাধির হবে ব্যাপক বিস্তার ।
আরও তো কতো লোক গৃহবন্দি থেকে
সুসময়ের অপেক্ষায় করিছে দুঃসহ সময় পার,
ধৈর্য্য সহকারে রূদ্ধদ্বার।
তাদের অক্লান্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে
ঐ যে অপরাধী সিরিয়াল কিলার
অপ্রয়োজনে যে যায় ঘরের বাইরে
ঘৃণা করো তারে সে তো বারে বারে
যমদূত ডেকে আনে জল্লাদেরই মতো
প্রত্যাখ্যান করো তারে
সে যে ভীষণ অপরাধী
তার মাঝে কি নেই শিষ্টাচার
বুঝাও তারে সে যেন
যায় না ঘরের বাইরে;
দেশটার কথা একটু ভাবে।
এই অপরাধের নেই ক্ষমা
অপরাধীরে এই লড়াইয়ে তুই রাজাকার,
তুই রাজাকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




