শুভ নববর্ষ তোমাদের
নব নব শুভ বার্তা যেন আসে তোমাদের জীবনে।
তোমাদের পদচারণা ফুল হোক পাখি হোক
কবিতা গান হোক ধরণীতে,
নদীর বুকে ছুটে চলা জলরাশি হোক
কল কল ধ্বনিতে,
ভেসে থাকা সাদা মেঘ হোক শরতের আকাশে বর্ষণমুখর ক্ষণ হোক, নৌকো নদী হোক বর্ষার নবধারা জলে স্নান হোক,
হেমন্তের নবান্ন হোক, হাড়কা৺পানো শীতে
উষ্ণ কম্বল, ভোরে শিশির ভেজা দূর্বা ঘাসে নগ্ন পা হোক, গ্রীষ্মের দাবদাহে পাকা আম কাঁঠাল হোক পাকা তালের ঘ্রাণ তালপাতার হাতপাখার
সুশীতল বাতাস হোক, প্রখর রৌদ্রে বটবৃক্ষের সুশীতল ছায়াতলে বসে দুদণ্ড শান্তি হোক, প্রেমের সরোবরে পানকৌড়ি ডুব হোক ,
সুখ সমৃদ্ধি হোক, ছায়া সুনিবিড় শান্তির নীড়
হোক, জরা জীর্ণ মুক্ত শুচি শুদ্ধ ধরা হোক
সত্য শাশ্বত সুন্দরের প্রার্থনায় সমৃদ্ধ এক জ্যোতির্ময় জীবন হোক ।
প্রত্যাশার আলোয় প্রাপ্তিযোগ হোক
শুভ বাংলা নববর্ষ ১৪২৭ তোমাদের ,
নিরন্তর শুভকামনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




