অচেনা বৈশাখে জানি তোমায় কেউ ডাকেনি কাছে,
ডাকিবে কি করে মানুষের মাঝে
এখন অদৃশ্য গরল মরণ ছোবল অশেষ..
একপ্রশ্বাসেই তার হতে পারে সব শেষ!
একটুখানি ছোঁয়া একটু চুম্বন যেন সাপের বিষাক্ত এক ছোবল তাতে হতে পারে মরণ,
অচেনা বৈশাখে তাই মানুষ দূরে দূরে থাকে,
এবারের পহেলা বৈশাখ তাই এতই ব্যতিক্রম,
এবারের বৈশাখে নেই গ্রাম্য মেলা; জনসমাগম।
এবারের রাজপথ তাই যেন একেবারেই ফাঁকা,
এবারের পথগুলোতে নেই কোন আল্পনা আঁকা।
রমনার বটমূলে এবার হয়নি কোনো গান,
এবারের বৈশাখী আয়োজনে যেন
নেই কোন প্রাণ, তুমিও যে নেই সাথে
এবারের অচেনা বৈশাখে,
তবুও তুমি যেন শব্দ হয়ে থাকো
আমার কবিতায় অপূর্ব বিন্যাসে।
তাইতো আজও আমি লিখি..
লিখে লিখে তোমায় বাঁচিয়ে রাখি
অনেক মমতায়,
এবারের বৈশাখে সূচি হবে ধরা
মানবিক এক পৃথিবী হবে এবার, এই মম প্রত্যাশা।
নতুন পৃথিবীতে তোমার উপস্থিতি
হয় যেনগো নিয়ত অক্সিজেনেরই মতো
শুধুই আমার সাথে , তোমার আমার মাঝে
যেন পৃথিবীর সব প্রেম ভর করে
ভালোবাসার মিষ্টি অনুরাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




