একজন লড়াকু বীর ডা মঈনুদ্দিন
কোভিড নাইনটিনের শিকার হয়ে,
গিয়েছে মরে অনাদরে অবহেলায়
যাবার পথে দু'চোখ দিয়েছে খুলে
সাধারণ জনতার ; বাস্তবতা আসলে কী?
দুই টি শিশু তার, দেখতে পাবে না আর,
বাবার মায়াভরা অবয়ব, বটবৃক্ষের ছায়াটার,
হৃদয়টা আজ তাই বিরহভার,
যে যায় মরে সে কী আর কভু আসে ফিরে?
বাবার শূন্যতা অপূরণীয়ই থেকে যাবে
কিংকর্তব্যবিমূঢ় বিধবা মা কি তার অবলম্বন
বেঁচে থাকার , হয়তো পথে বসে গেল
একটি অসহায় পরিবার!
এমন হয়তো আরও অনেক আছে
তাদের খবর কে রাখে ?
মহামারী এমনই ভয়াবহ
জাতীয় ঐক্য সময়ের দাবী তাই
আমরা ঘুরে দাঁড়াতে পারি
সম্মিলিত প্রচেষ্টায় স্রষ্টার অশেষ কৃপা
তবেই যদি আসে ধেয়ে আমাদের কাছে
স্রষ্টার প্রতিশ্রুতি এমনই নিরাপদে থেকে ঘরে
অন্যকে নিরাপদে রেখে
আমরাও মেটাতে পারি কিছুটা
এই জীবনের দায়ভার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




