লম্বা লম্বা চুলে তাঁর দুই রঙা দুই গোলাপ,
তাই দেখে, উদাসী এই মন উচাটন
আমার কলম লিখে শুধু ভালোবাসার প্রলাপ।
একাকী নির্জনে মহেন্দ্র ক্ষণ যখন,
প্রলাপ কি আর তাহার ভালো লাগে?
অনন্ত আকাশটা যে তাঁর বাড়ির ছাদে।
আমার কিছুই নাই আছে কিছু ভুল
তারে কাছে পেতে, অনন্ত প্রচেষ্টায়
কমতি নেই তাতে কোন এমন সাধনায় ,
ক'জনে আর পারে বলো সহস্র কবিতায়..
কেউ পারেনি হায়..
আমার কবিতা শুধু তার বুকে
ঢেউ খেলিয়া যায়।
আমার কলম নৌকো তিনি তটিনী
এতো প্রেমে নিরট পাথরও যে গলে যায়।
আমার করা ভুলগুলো তো ফুলও হতে পারে
শুধু মানবিক এক পৃথিবী লাগে,
মাথার ফুলগুলো থেকে সুঘ্রাণ যেন
নাকে এসে লাগে
চেনা চেনা লাগে ফুল মনে প্রেম জাগে;
এ যেন সেই আমার করা অতীত ভুলগুলি
প্রস্ফুটিত গোলাপ হয়ে ফোঁটেছে তাঁর বাগে
সেখান থেকে দুটি ফুল
যেন মাথায় গুঁজে আছে,
দাঁড়িয়ে বাড়ির খোলা ছাদে
সোনার কন্যা যেন আর করে না কোন ভুল,
মম প্রাণে ব্যথা লাগে।
জীবনটা এখন যে অনেক ক্ষুদ্র লাগে
অনন্ত প্রেমের তুলনায়;
তিনি চাইলে কাটিয়ে দিতাম সুদীর্ঘ এক জীবন
শুধু তাঁরেই ভালোবেসে,
ফুলশয্যায় অথবা দোলনায় আমার পরাণ যাহা চায়
রবীন্দ্র গানে,
আমার প্রাণে লোভ লাগে; লোভ নয় লাভ,
আমার এই মন থেকে থেকে তারেই
শুধু চায়, জানি না তাঁর মাঝে
কী যাদুমায়া যে লুকিয়ে আছে?
তারে ভুলে থাকাই যেন দায়,
কেন জানি মনে হয় তারে ছাড়া
বেঁচে থাকাই দায়,
ভালোবাসি তাঁর ঐ মাথার লম্বা চুল,
মাথার গুজা গোলাপফুল; অপ্রগলভ প্রেমে
আমার এই মনটা যেন দোলে
তাঁর কানের লম্বা দুলে,
তাঁর প্রেমের ছোট্ট ঘরে একচ্ছত্র অনুমোদন চায়
অবলা এই প্রাণ অনন্ত যৌবনে;
আমি যেন সেথা বসত গড়তে পারি,
আমি যেন সেথা রাখাল বালক গরুর পাল লয়ে
আমি যেন সেথা লাঙ্গল চাষী শক্ত হাতে
অনেক যতনে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




