somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

আমাদের যেন করতে হয়না বরণ কঠোর পরিণতি!!!! (হযবরল)

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা অযাচিত দূর্নীতি
ভোরের রবির মতো অতঃপর হলো প্রকাশিত
কোভিড নাইনটিন যেন সময়ের দর্পন
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল
জানি না হায় এই জাতির কি পরিণতি
কোভিড নাইনটিন মস্ত বড়ো চ্যালেঞ্জ
মানব সভ্যতার,
দানবের মতই বিধ্বংসী ক্ষমতা তার,
সতর্ক না হলে তাতে কেউ পাবে না নিস্তার
সরবরাহ কৃত পিপিই গুলো মানসম্মত নয়
চিকিৎসক দের জীবন তাই এতো ঝুঁকিময়
ত্রাণ বিতরণেও আছে বিশাল অনিয়ম
লোভে পড়ে ত্রাণ সামগ্রী সব অবিবেচকের মতো যদি গ্রাস করা হয়,
ক্ষুধার তাড়নায় দরিদ্রদের মৃত্যুর আশংকা
অমূলকতো নয়।
ত্রাণের চাল ত্রাণের তেল করলে পুকুর চুরি
নাখেয়েই মরবে সব অভুক্ত মানুষ ভুঁড়ি ভুঁড়ি।
অনর্থক রাস্তা ঘাটে হাটে মাঠে জনসমাগম
সংক্রামক এই ব্যাধির সংক্রমণ
বহুগুণে বাড়িয়ে দিয়েছে
কাণ্ড জ্ঞান হীন লোক গুলি
এভাবেই বাংলাদেশের ধ্বংস ডেকে এনেছে।
মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টার ত্রুটি নাই
এই যুদ্ধে আর কেহই যেন সঙ্গে তার নাই
একাই তিনি করছেন লড়াই হাতে তার
যা কিছু আছে তাই দিয়ে অসীম সাহসিকতায়
যেন সম্মুখে সমরে
দূর্ণীতি আর অব্যবস্থাপনা তার সকল উদ্যোগ যেন গলাধঃকরণ করে ফেলে
তবুও তিনি অবিচল তার থেমে যাওয়া নাই
দেশের এই ক্রান্তিকালে তিনি যুধিষ্ঠির
এমন পরিস্থিতি মোকাবেলায় তার তুলনা নাই
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তিনি পাহাড়ের মতো অটল ওটুকুই ভরসা প্রার্থনা করি তার প্রচেষ্টা
হয়না যেন বিফল, হৃদয়ের গহীন থেকে তাঁরে শ্রদ্ধা জানাই,
আমরা শুধু ঘরে থেকে থেকেই
বিশ্ব মানবতার অশেষ কল্যাণ
সাধন করতে পারি
আমাদের একটু অবহেলা একটু গাফিলতি
ডেকে আনতে পারে দেশের দশের
কঠিন পরিণতি
ঐ যে ডাক্তার ঐ যে মুদি দোকানদার ঐ যে পুলিশ ও যে কৃষক অদৃশ্য এই শত্রুর
বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে ওরাই হাতিয়ার
ওদের লাল সালাম ওদের জানাই সম্মান।
আমরা সবাই যেন এই প্রার্থনা করি,
আমরা যেন করিতে পারি জয়, করোনা মহামারী।
সম্মিলিত প্রচেষ্টায়, আমাদের হয়না যেন ত্রুটি।
আমাদের যেন করতে হয়না বরণ কঠোর পরিণতি।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×