ক্ষুধিত নারী দিতেছে চিৎকার,
করিতেছে বাতাস ভারী,
করোনা মহামারী নিতেছে প্রাণ কেড়ে
বৃদ্ধা জননী দূর বনবাসে করোনা সন্দেহে।
নিষ্ঠুর সন্তান চরম স্বার্থপর
বৃদ্ধ বাবার জানাজা দিতে হয়েছে অপারগ।
তবুও তো সন্তানের লাশ কোলে
সন্তান হারা পিতার আহাজারি;
এখনো বাতাসে ভাসে ..
প্রভু সহিতে না পারি, তুমি তো প্রভু জগৎপিতা
করোগো করুনা এবার ক্ষান্ত দাও
করোনা মহামারি, কি করে সহিবে তুমি?
পিতার কাঁধে সন্তানের লাশ, আর্তপীড়িতের মজলুমের ক্রন্দন রোল যখন উঠিবে গগণ ফাড়ি।
ত্রাণ চাইতে গিয়ে বৃদ্ধ হলেন রক্তাক্ত মার খেয়ে!
ত্রাণের মাল হইলো হরিলুট বিবেকের মাথা খেয়ে
তথাকথিত নির্মম দস্যু সেবকদের হাতে।
জানি না কি হবে ক্ষুধিত পাষাণ যখন হবে জীবন্ত আগ্নেয়গিরি প্রচণ্ড বিপ্লবে,
বঞ্চিতের আক্রোশ আহত ব্যঘ্র যখন
ভগবানের বুক খাবলে খুবলে খাবে ।
শুধু জানি হত দরিদ্র পৃথিবী নিষ্ঠুর অতি
দেখিনি তো আগে,
বিবেকের হয় যদি করুণ পরিণতি
জীবদ্দশায় দুর্ভিক্ষ দেখিনি এবার যদি দেখা লাগে,
তাই মনে ভয় লাগে।
প্রভু করোনা মহামারি যায় যেন থেমে
পাপের পৃথিবী জুলুমের পারাবার
দিনে দিনে কেমন যেন নগ্ন হয়ে ওঠে
যেন নগ্ন আকাশে ভেসে থাকা পূর্ণিমা চাঁদ নয়নের সমুখে
করোনার অব্যর্থ দর্পনে ব্যর্থতার সবাক প্রতিফলন ক্রমাগত পরিপুষ্টতরো হয় প্রবঞ্চনার ব্যবচ্ছেদে।
প্রভু মুক্তি চাই, সতত প্রত্যাশা তাই, নতুন এক
ছায়া সুনিবিড় শান্তির নীড় মানবিক পৃথিবীর
প্রভু এই মম ফরিয়াদ তোমার দরবারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




