এই দেশে এই রোগের বিস্তার সুদূর ইটালী থেকে
এই ভাইরাস এগারো বার বদলেছে তার রূপ
বহুরূপীয়া চাইনিজ ভাইরাস কোভিড নাইনটিন
যেন সাক্ষাত যমদূত
দৈবক্রমে কেউ কেউ বেঁচে যায় মৃত্যুঞ্জয়ী হয়ে
বাকিরা যেন মরে পড়ে থাকে
অবহেলার অভিশাপে শব তার পায়না খাটিয়া
গোরস্থানে যেতে হয় প্রিয় জনের কাঁধে চড়ে।
যারা বেঁচে থাকে তাদের ও একই হাল
গৃহবন্দি রূদ্ধদ্বার যেন কবরই এক প্রকার
কে বলে বেঁচে থাকা তারে !
প্রিয়তমা থাকে না পাশে যার।
অদ্ভুত শূন্যতা বুকে লয়ে মরণদশা যেন তার।
তবুও মানুষ স্বপ্ন দেখে মহামারী শেষে
নতুন এক মানবিক পৃথিবীর যেটি হবে
অনেক বেশি তুমিময় অপ্রগলভ প্রেমে;
আর যেন বহুরূপী তুমি নয়
বিশুদ্ধ প্রকৃতির অপার সম্ভার
বিশুদ্ধ বাতাস যেন নিতে পারি বুকে টেনে
স্বর্গীয় জোড়া ঠোঁট সুপ্রিয় জোড়া কবুতর বুক,
নরম কোমল শতদল আহা মরি মরি কি যে সুখ
তোমার যেন রূপকথার রাজকন্যা রূপ
তিন রঙা গোলাপ ফুল গুঁজে মেঘবরণ কেশ
আমিও অধীর কোভিড নাইনটিন জয় করে
ওগো প্রিয়তমা তোমারেই কাছে পেতে
অপার ভালোবেসে তোমার পরশে যেথা সুখের আবেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




