somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

এর অন্যথা হলে রক্ষা নেই আর!!!!

২৮ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঝরা পাতার কাব্য গুলো
লকডাউনে বন্দী থেকে
বিবেকের কাঠগড়ায় যেন এসে দাঁড়ায়
মানুষ কদিন বাঁচে প্রশ্ন জাগে মনে
বেঁচে থাকার আশা তবে কী এখন দূরাশা
সুন্দর এই ভূবনে, মরিতে কে চায়!
বলো
তবুও তো থামে না হায় পাপের উপাসনা
তাই অসততার কাব্য গুলো
দিনে দিনে যেন হয় প্রকটতরো !
তবুও তো দেখি বিদ্বেষ হানাহানি রোজ
অদ্ভুত অমানবিক বোধে ভরা খবরের কাগজ।
প্রহসন যেন তাতে ক্রমাগত স্পষ্টতরো
কি হতে পারে মরণের ও পরে
কেউ লইলো না তার খোঁজ
তবুও খুন তবুও ধর্ষণ তবু ও লুট ত্রাণ,
খুবই সন্নিকটে থেকে শুনেও মৃত্যুর আহ্বান
মনে হয় কেউ বাঁচবে না আর।
প্রতিদিন চারহাজার পরীক্ষায় পাঁচশত আক্রান্ত,
বিশ কোটি মানুষের দেশের
এ যেন নিত্য সচিত্র বৃত্তান্ত;
সহজ সরল মানুষ গুলো তাতে রোজ বিভ্রান্ত।
কোভিড নাইনটিন আক্রান্ত যাচাই শেষ হতে হতে
এই মরণ উপত্যকায় থাকিবে ক'জনে বেঁচে
তার নেই কোন সদুত্তর,
প্রহসনী ক্ষমতার মসনদ যেন বিভ্রান্তি ছড়ায়
দলকানাদের লোকদেখানো বিজ্ঞাপনে ছেয়ে
গেছে গোটা দেশ,
তাদের আচরণে তাদের কর্মকাণ্ডে
দেশ প্রেমের নেই কোন লেশ,
এদেশের মানুষের প্রাণে তাঁরা শুধু ছড়ায় বিদ্বেষ।
অসাধুতা এখনও নেই কিন্তু থেমে
বারে বারে মনে হয় এ যেন অনিয়মেরই দেশ।
এখানে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির
নেই কোন শেষ, এটা দল কানারই দেশ।
চোখ থাকতেও অন্ধ তাদের বিবেক দ্বাররূদ্ধ।
মুখে তাদের শেখানো বুলি যেন তোতাপাখি
পাখির মতো মেধা দিয়ে রোজ ডাকাডাকি
আসলে তারা পরাধীন মৃতদেরই মতো।
কোভিড নাইনটিনের চেয়ে ঢের বেশি
বিষাক্ত ভাইরাসে আজ তারা আক্রান্ত ।
হয়তো তারা এখনো নিজেদের ভাবে অমর
তাদের কাছে হয়তো এখনও পৌঁছে নি
উত্তর কোরিয়ার খবর, শয়তানের অক্ষ থেকে
ঝরে গেছে তাদের মতো বিলাসী এক অবতার,
এখনও সময় আছে তাই সাবধান হুঁশিয়ার!!
একা একা লুটে খাওয়ার লোভ এবার ছাড়ো
ভয়ানক এই দূর্দিনে জাতীয় ঐক্য গড়ে
দূর্নীতির আর বিভেদের লাগাম
এবার টেনে ধরো;
এখনো সময় আছে,
এর অন্যথা হলে রক্ষা নেই আর।
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×