..........................
...........................
তুমি আমি পাশাপাশি শুয়ে
যেন প্রেমের চাতকপাখি চেয়ে দেখি
উপরের অনন্ত আকাশ বাড়ির ছাদে..
রাতের আঁধারে করছি পাঠ শুধু দুজনে
অপ্রগলভ এক প্রেমের কবিতা যেন কুঞ্জবনে।
খোলা হাওয়া বহিছে শুধু
তুমি ফুল আমি মধু,
প্রাণের উচ্ছাসে আবেগে,
আকাশের বুকে খুশি লয়ে
একফালি চাঁদ উঠে সুতোর মতো দৃশ্যমান,
দুজনারই চোখে তাই খুশির ঝিলিক
আসছে আনন্দ দিন আজিকে পুরুস্কারের রাত।
আধো আলো আধো ছায়া
এমন ক্ষণে তোমায় পাওয়া মধুর লাগে
অপ্সরা আমি ডুবে তোমার রূপে
ধ্যানমগ্ন সন্ন্যাসী এক
তুমি কাঁঠালচাঁপা ম্যগনেলিয়া
নগ্ন পায়ে প্রেমের নূপুর, প্রজাপতি
আমার এই পেটের উপর, রঙিন পাখা।
তোমার চোখে আমার দুচোখ
লক্ষ্য ভেদী ইন্দ্রজাল
নির্ঘুম প্রেমের আল্পনা আঁকা
ভালোবাসার ক্যানভাসে
তোমার প্রেমের ঝলসাঘরে
আমার নিরব প্রবেশ; সুখের নহর উছলিয়া উঠে
দেখছি আকাশ গুণছি তারা
একটা দুইটা তিনটা চারটা ...
দূরের তারা দিশেহারা কাছের আকাশ
সুখের বাতাস আর কেহ নয়...
আকাশের বুকে মেঘমালা
যেন জমাট বাঁধা অভিমান যায় যে ভেসে
বাতাসে ভেসে ভেসে
রাতের রূপান্তর দিনে
আঁধার থেকে বেরিয়ে আসার কাব্যগাঁথা
রূপকথা নয় বাস্তবতা শুধু দু'জনার চোখে
ফুটে ওঠে রজনী গন্ধা বুকে তোমার কথা গাছ
তোমার বুকে উঠে ঢেউ ছলাত ছলাত করে নদী
আমার সোনার নাও পবনের বৈঠা
আমি তাতে দক্ষমাঝি প্রেমের সুবাস
তোমার ফাটল থেকেপ্রেরণা নিয়ে
আমার এই পথ চলা ।
আজকের গগণে
খুশির ফোয়ারা চাঁদের পালকি চড়ে
এসেছে দেখ সবার ঘরে ঈদ মোবারক ঈদ
শুন গো অপ্সরা,
তুমি আমি অনন্ত প্রেমে
তাই আজ বাঁধনহারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


