কবিতা যেন অমাবস্যার চাঁদ
কোথাও যায় না তারে দেখা;
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার,
যেন ঘণ কালোচুল প্রিয়তমার ।
পাঠকের চোখে তাই নেই কোন ঘুম
কবিতা কী তবে কবির এক মতিভ্রম?
মরুভূমির মরিচিকার মতন বিভ্রান্তি
খুঁজে খুঁজে দু'চোখে নেমে আসে ক্লান্তি।
কোথা গেলে পাবো তারে কোন সুদূরে?
কোথাও তো নেই, সে যে গড়েছে বাস
আমার এই মন জুড়ে, বেদনার বালুচরে!
সে যেন এক অদৃশ্য শক্তি, হৃদয় জয় করে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


