তুমি নেই তাই শূন্য লাগে সব
কত জনেই তো আছে দিনে রাতে
আনন্দ উৎসবে ঈদ উল্লাসে মেতে
তুমি নেই তাই সবই যেন লাগে ফিকে!
কতো শত আয়োজন যোজন বিয়োজন
কর্ম মাঝে সকাল সাঁঝে কতো ফুল ফোটে
কতো শত সংলাপ ভোজন আপ্যায়ন
বৃষ্টির আনাগোনা ঝড়ে কাঁচা মিঠা আম পড়ে
তবুও যেন পিনপতন নীরবতা শুধু আমাকে ঘিরে
তুমি নেই পাশে তাই পর্যবসিত সবই যেন ব্যর্থতায়।
তোমাকেই মনে পড়ে কবিতা লিখি তাই
যাইনা ঘরের বাইরে তুমি নেই সাথে তাই
কবিতা লিখে যাই তবু যদি কাছে পাই
হৃদয়ের মাঝে পাই ভর দুপুরে রাত্রি সন্ধ্যায়
শুধু ওগো তোমারে; আমারে কি মনে নাই?
তবে কেন সাড়া নাই অনলাইনে মুঠোফোনে
করোনায় লকডাউনের আওতায়
ডিজিটাল প্রেমেতো বাঁধা নাই
তবে কি আমারেই মনে নাই?
নিরূপমা অনুপমা প্রিয়তমা অপ্রগলভ প্রেম চাই।
বালিহাঁস উড়ে গেছে দূর বনে নীড়ে তার সন্ধ্যায়
মাছরাঙা পাখিটি গোধূলির আলো মেখে গায়
উড়ে গেছে উড়ু উড়ু মনটা মেলে দিলো ডানা তাই
জানোতো গন্তব্য তার একটাই তোমার ঐ মনটায়
আহা ! শূন্য শূন্য লাগে সবই
হায় তুমি যে পাশে নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




