somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

নতুন ক্যালেন্ডার নতুন রোড ম্যাপ অতীত লয়ে সমুখের দিকে

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন ক্যালেন্ডার এসেছে মোর হাতে
বছরে দিন সমানই লেখা আছে তাতে;
সামনে আছে নতুন কর্মসূচি; নতুন ছুটির দিন
নতুন করে কর্মযজ্ঞ সাজাবো আবার চলবে এভাবেই বাঁচবো যতদিন..
এমন করেই আগ্রহভরে এমন দিনে
চোখ বুলিয়ে নিই— নতুন ক্যালেন্ডারে।

সারা বছরের পরিকল্পনা প্রণয়নের আজকে যে প্রথম দিন।

গত বছরের কিছু বিয়োগবেদনা সতত সঙ্গী মোর হয়ে আছে
গত বছর আমার বাবা ছিলেন বেঁচে মর্ত্যের পৃথিবীতে
এবার আর নেই—জীবন জুড়ে সেই শোকের কালোছায়া নামে নয়ই অক্টোবরে
এবার তাই দায়িত্ব বেড়ে গেছে গর্বধারিণী মা জননী আর জন্মভূমি সোনার গাঁয়ে
বাবাহীন পৃথিবীতে জীবনতো যায়নি থেমে।

পৃথিবীতেও এসেছে কিছু পরিবর্তন
ফুটবল সম্রাট পেলে এই জীবনের ইতি টেনেছেন— ত্রিশে ডিসেম্বর।
পৃথিবী জুড়ে তাই শোকের ছায়া নামে
মরে গেছেন বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেদ
ব্লগার নয়ন নেই বেঁচে নেই বেঁচে শ্রদ্ধেয় নূর মোহাম্মদ নূরু
এসব শোকের অনলে পোড়েই এ বছরের শুরু।

গত বছর অনুষ্ঠিত হয়নি যে ব্লগারদের পূণর্মিলনি
এবার হয়তো তা হবে এখনো পাইনি খোঁজ সুপ্রিয় ব্লগার কি যে করি’র!
এরই মাঝে গত বছরে আছে কিছু দারুন অর্জন
.. পদ্মা সেতু আর মেট্রোরেলের শুভ উদ্বোধন
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে যে তা দারুন অর্জন।

সামনে হতে পারে নতুন সংযোজন পাতাল সড়ক
বঙ্গোপসাগরে আধুনিক সাবমেরিন..

এরই মাঝে চীন জুড়ে চলছে সদর্পে করোনা তান্ডব
নতুন বছরে পৃথিবী জুড়ে ধেয়ে আসতে পারে
করোনার ভয়াল থাবা, মহামারী আকারে
হুমকির মুখে পড়বে তাতে মানব সভ্যতা।
চলছে যুদ্ধ রাশিয়া ইউক্রেন তাতে মরছে মানুষ স্থবির বিশ্ব অর্থনীতির চাকা।
দ্রব্য মূল্য বৃদ্ধির চাপে মধ্যবিত্ত হতদরিদ্রের নিদারুন যাতনা
তুমিও আছো দূরে কোন অজানায় আকূল হয়ে বসে আছি মোদের মিলন অভিপ্রায়
আর নয় যুদ্ধ যুদ্ধ খেলা— এবার শান্তি চাই
তোমার আমার মিলন যেন হয় অপার সম্ভাবনায়।

গ্রাম বাংলার মাঠে হলুদ সরষে ফুলে হাওয়ায় হাওয়ায় দোলে অমিত সম্ভাবনা
শীতের কুয়াশা গায় একদিন আসবে নেমে ঋতুরাজ হলুদ বসন্ত— সেই অভিপ্রায়
এসব নিয়েই জল্পনা কল্পনা নতুন ক্যালেন্ডারে— সুন্দর নতুনের রোড ম্যাপ
স্বপ্নিল আল্পনা নিত্য কর্মব্যস্ততায়—

HAPPY NEW YEAR 2023 HOPE FOR THE BEST

নব নব শুভবার্তা লয়ে এলো মোদের আঙিনায়
সবার জীবন পূর্ণতা পায় যেন সেই রোড ম্যাপে অপার বাস্তবতায়।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×