somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

শুভ বাংলা নববর্ষ ও তিনটি কবিতা

১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুভনববর্ষ চৌদ্দশত ত্রিশ


ষড়ঋতুর পরিক্রমায় আসছে বোশেখ মাস
নতুন বছরে নতুন ভোরে তাই এসেছে প্রাণে উচ্ছাস।
অযাচিত পুরোণো সব ঝেড়ে ফেলে
এ যেন এক সফল নবযাত্রার আশ্বাস।
বোশেখের তপ্ত রোদে পোড়ে
রোগ বালাই প্রতিবন্ধকতার এবার হোক বিনাশ
উৎসব মুখর দিন হোক প্রতিটি বাঙালির ঘরে
মনে তাই উদ্দীপনা নতুন এক শপথনামা
বাংলা গানের মধুর সুরে যেন হাজার বছর ধরে।
ষড়ঋতুর পরিক্রমায় বার বার আসে ফিরে
পদ্মা— মেঘনা— যমুনা অববাহিকায়
ওগো মোর নিরুপমা কালজয়ী এক প্রেমে
তোমাকে সঙ্গী করে, এসো করি আনন্দ উল্লাস।
লাউ শাক— শুকনো মরিচ
আম— ডাল পোলাও— কোর্মা পান্তা— ইলিশ ..
যার যার সাধ্যমত খেয়ে আনন্দচিত্ত মনে
উৎসবমুখর ক্ষণ হোক বিরচন হাসি আর গানে
বাংলার প্রতিটি ঘর উন্মুক্ত প্রান্তরে;
ষড়ঋতুর পরিক্রমায় আসছে যে সেইদিন।
শুভ নববর্ষ জানাই তাই— তোমাদের তরে
নব নব শুভ বার্তায় আসুক শুভক্ষণ তোমাদের জীবনে
সতত এই শুভকামনা মনে।
শুভ নববর্ষ চৌদ্ধশত ত্রিশ বাংলার ঘরে ঘরে।


বায়ন্নটি বসন্ত

হৃদয়ে যার গভীর ক্ষত
এমন রাতে হয়তো দু'চোখে তার
ভেসে ওঠে ক্ষত বিক্ষত রক্তাক্ত একটি লাশ।
এমনি করেই একাত্তুরের এক জননীর
বায়ান্নটা বসন্ত হয়েছে যে পার;
একাকিত্ব সঙ্গী করে।
সেই রাতে নারকীয় তান্ডবে
পাকহানাদারের দল মেতেছিল
ইতিহাসের বর্বরতম একটি রাত
রচেছিলো — পাষাণ পৃথিবীর বুকে।
স্বাধীনতার দাবি নিয়ে সেদিন দাঁড়িয়েছিলো নির্বিকার
শহীদ মুক্তাদির, দৃঢ় চেতা মাথা নত করেনি
শত্রুর রক্তচোখে নেই কোন পড়োয়া
বুলেটের আঘাতে তাই মৃত্যু হলো
রক্তাক্ত ঘরের মেঝে
বীর বাঙালি নয়তো মাথা নোয়াবার
এমনি করে বাংলাদেশ স্বাধীন হলো।
একাত্তুরের এক জননীর জীবন যুদ্ধ
নতুন এক মাত্রা পেলো— গর্ভে তার ইলোরা
যেন আশার হাজার তারার বাতি সম্ভানার ফুয়ারা
দুচোখে স্বপ্ন এক মহান বিজয়ের
বিজয়ের একান্নটি বছর গেছে কেটে
বায়ন্নটি বসন্ত হলো যে পার ।

ধর্ম নাকি সংস্কৃতি

ধর্ম নাকি সংস্কৃতি
এই নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ্ব;
চলছে তর্ক বিতর্ক খুব
জনমত পক্ষে নিতে গিয়ে
মাঝে মাঝে হারায় তারা ছন্দ
ঝগড়ার অনুরূপ।
মঙ্গল শোভাযাত্রা আনবে মঙ্গল
তার নিশ্চয়তা কী ? কে দেবে?
মহান স্রষ্টা রেখেছেন মঙ্গল ইসলামে।
ইসলামের সাথে যতটুকু সংঘর্ষিক
প্রতিটি মুসলমানের তা বাদ দিতে হবে,
নইলে তাতে হবে ক্ষতি দুজাহানের
অতটুকুই কেবল করা যেতে পারে
যতটুকু নিষিদ্ধ নয় পবিত্র কোরআনে
কিংবা হাদীসের আলোকে।
বাকি সব বাতিল
তাতেই মঙ্গল নিহিত দু’জাহানে
মঙ্গল শোভা যাত্রা হতে পারে মহামিলন বাঙালির
শুভ বাংলা নববর্ষ ১৪৩০; সমৃদ্ধি আগামীর,
বাংলার ঘরে ঘরে বয়ে আনুক উৎসব মুখর দিন।
অতীতের গ্লানি সব যায় যেন মুছে
সমৃদ্ধতর সফল হোক বাংলার প্রতিটি মানুষে।
-----------------------------------------------
এখানে উল্লেখ্য সম্রাট আকবরের দ্বীন-ই-এলাহী ইসলাম নয় সম্রাটের মুরতাদির দলিল। মুসলমান ইসলামের বিরুদ্ধে যায় এমন কিছু না করে বাংলা নববর্ষ পালন করবে এটাই স্বাভাবিক। মনে গড়া কোন কিছু ইসলাম সমর্থিত নয়। নববর্ষ সকল ধর্মের বাঙালির জন্য মঙ্গল বয়ে আনে যেন সেই শুভকামনা। শুভ নববর্ষ ১৪৩০।




সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×