প্রশান্তির বৃষ্টি!!!
০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এমন অঘুর বর্ষণে বৃষ্টির ঢল নামে,
ভাসিয়ে নিয়ে চলে, যা পায় চলার পথে সমুখে
পথের ধূলির আত্নহুতি খড়কুটোর ভেসে যাওয়া
মাছেদের উচ্ছ্বাস — গাছেদের উল্লাস
পাখিদের ডানা ভেজা কাব্য, দুচোখে অপার মুগ্ধতা আনে।
ভালো লাগে খুব,
ঝাপসা আকাশ ভেজা বাতাস শীতল অনুভূতি
এমন সময় তোমার উষ্ণ সান্নিধ্য হয়ে ওঠে প্রবল কামনা।
এমন সময়ে হাসেদের থেমে যাওয়া কোলাহল ডাহুক পাখির চলাচল
বকেদের উড়োউড়ি বৃষ্টির ছন্দ আছে সব মনোলোভা উপকরণ মিলনের ।
তোমার প্রেমের অনুভূতি অনুমতি প্রকাশ্য দিবালকের মতো হয়
তারই প্রকাশ কবিতায় শব্দে,
শব্দের বর্ষণে তোমার আমার অপার মিথোজীবিতায়;
এইসব অপরূপ সৃষ্টিতে
মন বলে কাছে এসো প্রিয়তমা হে!
এসো করি কবিতা পাঠ, অপ্রগলভ প্রেমে দোসর হয়ে
নেমেছে যে প্রশান্তির বৃষ্টি ,
এসো ফেলি স্বস্তির নিঃশ্বাস,
পদদলে গ্রীষ্মের দাবদাহ উপহাস— উপসংহার ।
এসো হে বর্ষা — আষাঢ় শ্রাবণ যৌথ আয়োজনে,
এমন অঘুর বর্ষণে
অপরাজিতা অপ্সরা হে সুপ্রিয় কবিতা পড়ার ক্ষণ,
তোমারেই পড়ে মনে ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনহারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন