আমারও যে ইচ্ছে করে খুব
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমারও যে ইচ্ছে করে খুব —
তোমায় কাছে পেতে,
প্রেমের মন্ত্র পড়ে তোমায় একান্তই আপন করে নিতে
,তোমার কোমল পরশে যেন— কাঙ্ক্ষিত সঞ্জীবনী সুধা মোর
তোমাতেই মুক্তি ঝিণুকের সুখ
তুমি প্রচণ্ড গরমে সুশীতল সরোবর যেন
আমি তাতে— পানকৌড়ি ডুব ।
তুমিও কী চাও না ওগো, আমার মতন করে
তোমার ভেতরে প্রেমের ছোট্ট ঘরে চুপিসারে
আমার প্রবেশ;
তুমি কী চাও না তুমি আমি একান্ত অভিসারে স্বর্গ সুখে
ভালোবাসার অর্গাজমে তুমি যেথা হবে ভেজা পদ্ম
আমি কবি তোমার কাগজে আমার কলমে
এসো হোক মাখামাখি— এবার তবে।
নশ্বর পৃথিবীর বুকে অবিনশ্বর তাড়নায়
আমি যেন— রোজ তোমায় খুঁজে বেড়াই নক্ষত্রের আকাশে
তোমার মাঝে যে আছে সুখের উপত্যকা
আমার আছে জল —
তোমার পরশ না পেলে
এই পৃথিবীর সবই যেন বিফল।
আকাশলীনা প্রেম যে অমোঘ শক্তিধর
যুগ যুগ ধরে তোমারে আমারে বেঁধে রাখে
—অটুট বন্ধনে,
তুমি বিনা এই আমি যেন রিক্ত নিঃস্ব অবলা
তোমাকে পেলে তবেই পরাভব ।
এসো মোর বাহুডোরে— এসো গো সঙ্গমে
এসো খেলি প্রেমের খেলা ভাসিয়ে প্রণয় ভেলা
সাদা মেঘের ভেলা যেমন ভাসে শরতের আকাশে
এসো ভাসি আনমনে দুজনে পাখির কুজনে।
এসো মোর কাশবন— লুকোব তোমার মাঝে এখন
এসো হে রাজহংসী এসো এই বুকে এখন যে শরৎকাল
এই খানে কাঙ্ক্ষিত সুখ খুঁজে পাবে
এই খানে সবকিছু্ আছে — টক মিষ্টি ঝাল
ঐ খানে যেয়ো না কয়োনা কথা
ঐ খানে ধ্বংস অনিবার্য ভালোবাসা এই খানে.
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়...
...বাকিটুকু পড়ুন