সেই শিশুটি
১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি শিশু জন্মেছিলো
আজিকার এইদিনে—
আশার প্রদীপ জ্বেলে
সোনার বাংলায়;
আশার প্রদীপ যে— নিভে গেছে
নিষ্ঠুর ঘূর্ণিঝড়ে পড়ে
এই দিন তাই মোরা করি উদযাপন
ব্যথা ভরা প্রাণে।
সেই ঝড়ে ছিলো যে— বুলেট বৃষ্টি
ছিলো বিয়োগ বেদনার অশ্রুজল
নির্বিচারে ঝাঝরা হলেন জাতির পিতা
থামলো কোলাহল।
আলোহীনতায় অন্ধ ছিলো দৃষ্টি,
জাতির বিবেক তাই রূদ্ধকপাট
— হায়রে অনাসৃষ্টি।
সেই শিশুটিও পাইনি যে ছাড়
সেই দিনের সেই নির্মমতার
বুলেট বিদ্ধ বুক জাতির পিতার
রক্তাক্ত মেঝে আর সিঁড়ি
ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি।
আমি মায়ের কাছে যাবো— বলে
শিশুটির শেষ আর্ত চিৎকার
যেন আজও বুকে এসে বিঁধে
আশার প্রদীপ যে নিভে গেলো
পনেরো আগষ্ট শোকের অনলে পুড়ে।
সেই শিশুটি আজও যে অনেক প্রিয়ো
মোদের সবার কাছে—
মরণেও শেখ রাসেল তাই অমর হয়ে আছে।
শুভ জন্মদিন হে শেখ রাসেল বিনম্র শ্রদ্ধা
তোমায় আমরা— যে ভুলি নাই
ফুলের মতই যে নিষ্পাপ ছিলে তুমি
কাটিয়ে দেবো আজ সারা বেলা
তোমার বন্দনায়।
ছবি - নেট থেকে
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন