somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

ফিলিস্তিন

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেখানে নিমিষেই মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে যায়
জন্মলগ্ন থেকেই যেখানেমানুষকে লড়তে শেখায়
অসম এক সমর— অসীম সাহসীকতায় ।
মৃত্যু থেকে যারা বেহেশতের খুশবো খুঁজে
জন্মের পূর্বেই যেখানে অনেক শিশু থাকে পিতৃহীন
বারুদের গন্ধ শুকে শুকে শবের মিছিলে দাফনে কবরে
যাদের নিত্য আনাগোনা স্বাধীনতার মর্ম তারা বুঝে।

স্বাধীনতা চাই স্বাধীনতা চাই বলে আর্তচিৎকারে
যেখানে নিয়ত কেঁপে ওঠে শহীদের রক্তস্নাত ভূমি
সেখানে জন্ম ভালোবাসা প্রেম যেন শুধুই কল্পনা
অথচ মানবের মতো করে—
তাদেরও যে আছে বাঁচার অধিকার।

সেখানে এখনো তীব্র খাদ্য সংকট
সুপেয় পানির প্রচন্ড অভাব— মানবেতর জীবন
ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে বাস করার অযোগ্য স্থানে থেকে
তারা আছে সতত প্রচেষ্টায়, একটি স্বাধীন ফিলিস্তিন কাম্য সবার।

হয়তো এখন সেখানে বাতাসেও ভেসে বেড়ায় বিষ
তারা অকাতরে মৃত্যুকে করে আলিঙ্গন
সুপ্রিয় মাতৃভূমির জন্য কত যুগ ধরে
তাদের এই আমরণ সংগ্রাম অভিযান— চলছে চলছে চলছে..

ভোগ বিলাসে মত্ত মানুষেরা
তা বুঝবে কী আর?
তাদের আত্নত্যাগ কষ্ট ক্লেশ ব্যথা ভরা প্রাণ।

তারা শুধু প্রেরণা হতে পারে মুক্তিকামী বিপ্লবী জনতার।

বিপ্লব করে না প্রতারণা কোন
তাদের এই আত্নত্যাগ হতে পারে অধিকার বঞ্চিত মানুষের
সংগ্রামের অনুপ্রেরণা।
একদিন জয় আসবেই তাদের মানুষের পৃথিবীতে।
মানব ও মানবিকতা হত্যাকারি দানব ইসরাইলী সন্ত্রাস
যেন নিক্ষেপিত হয় সাগরের অতলে।
সারা পৃথিবী জুড়ে ফিলিস্তিন এখন- একটি চেতনার নাম।
ফিলিস্তিনের হে নির্যাতিত রমনী শিশু নর
তোমাদের জন্য সতত প্রার্থনা চির কল্যাণকর।
তোমরা যেন করতে পারো জয় — হতে পারো মুক্ত বলাকা
মানুষের অধিকার লয়ে।
তোমাদের সংগ্রামে ধ্বসে পড়ুক সন্ত্রাসী শকুনি ইসরাইল।

অতীতে স্রষ্টার আদেশ অমান্য করে যুদ্ধ করেনি তারা
অথচ আজ তারা ভীষণ যোদ্ধা — মানবতার বিরুদ্ধে গিয়ে
ওরাতো আসলে নাফরমান।

ফিলিস্তিন জয় হোক তোমাদের— লয় হোক শয়তানের আস্তানা
তোমাদের জয়ে জয়ী হবে যে বিশ্বমানবতা। পৃথিবী হবে নিরাপদ।
ইসরাইল মানবতার ঘোরতর শত্রু —
গাজা রামাল্লা স্বাধীন হোক স্বাধীন হোক প্যালেস্টাইন ।





ছবি: নেট থেকে
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"সুপ্রিম কোর্টের আইনজীবী চৌতালী রায়ের অজ্ঞতা না ধৃষ্টতা ?"

লিখেছেন আরািফন, ২০ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

একজন আইনজীবী হয়েও সে যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দেখিয়েছেন,তা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অধিকার আদায়ের আন্দোলনের নামে দেশের মানচিত্র খণ্ডিত করার হুমকি কোন নাগরিক... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

×