somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

চাঁদনী রাতে কাব্যিক ভ্রমণ

২৩ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১ ।
কখনো চাঁদ থাকে ডানে
কখনো বা বামে
কখনো আবার চলছি ছোটে
যেন চাঁদের পানে ।
এভাবেই মোর পথচলা আজ
ভরা পূর্ণিমা রাতে
হয়তো তুমি গিটার হাতে
বসে আছো . বাড়ির ছাদে ।
রয়েছো চেয়ে চাঁদের পানে
মুগ্ধ নয়নে ভাবছো বসে আনমনে
আমার কথা —আমার লেখা
তোমায় নিয়ে কাব্য চর্চা
হয়তো বা মুগ্ধ প্রাণে জোছনা স্নানে
ব্যস্ত তুমি গিটার হাতে
হয়তো তুমি গাইছো কো গান
জোছনা স্নাত তোমার অধরখান
তোমার সোনার গণ্ডদেশে
হয়েছে ম্লান রূপোলি চাঁদ
ভেবে ভেবে প্রেমের আবেশে
ভরে ওঠে আমার প্রাণ ।
দুচোখে মোর লেগেছে নেশা
ওষ্ঠে আমার মরুর তিয়াসা,
জলের উপর চাঁদের ছবি
লাগছে দারুন মায়াবতী
যেন তোমার অধর খান।



২।
নদীর বুকে চাঁদের কিরণ
চাঁদ পৃথিবীর প্রেম প্রতিফলন
চাঁদটা যেন ডুব দিয়েছে জলে,
নদী বক্ষ তারে জড়িয়ে ধরেছে
ছাড়বে না তাই খুব সহসা আর
নদীর বুকে উঠে ঢেউ যেন তার
সুখের কাঁপন
রূপোলি আলোর অবাক নাচন
আমার মতো কী দেখেনি কেউ
দমকা হাওয়া হেঁচকা টানে
খুলে দিলো প্রেম আভরণ ।
চাঁদ পৃথিবীর আকর্ষণে জোয়ার ওঠে
সাগর বুকে তোমার— আমার প্রেমে
কবিতারা ডানা মেলে দেয় উড়াল
আমি শুধু করি লালন যতন করে।


৩।
অসুখ হলে কমে কি প্রেম ?
তোমার কী মনে হয়?
অসুখ হলে মরবে আগে
সেটা কী সুনিশ্চিত হয় ?
কতো মানুষ ই তো মরে
দূর্ঘটনার কবলে পড়ে ;
কতো জনের অকালপ্রয়াণ
রোগ ব্যাধি ছাড়াই যে হয় ‌।
ক্ষণিকের এই পৃথিবীতে
আসা যাওয়া নতুনতো নয়।
অসুখ বিসুখ শুধুই পরীক্ষা
এসব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে
প্রকৃত মানুষ যে হতে হয়
মানুষ হয়ে জন্ম নিলেই
মানুষ কি আর মানুষ হয়।
মানুষ মানে অপার মানবতা
অনেক সাধনায় অর্জিত হয়।
যে জীবন তোমার প্রেমে নিবেদিত
তারে ভালোবেসে তবেই জীবন ধন্য হয়,
শুধু জন্ম মৃত্যু সফলতার মাপ কাঠি যে নয়‌।
মানুষের মতো মানুষ হলে তবেই
কেবল মানব জীবন ধন্য হয়।

সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

×