আমার মায়ের নাম 'লাইলী'।সহজ বানানের ছোট্ট নাম।কিন্তু সেটা আমাদের জন্য,মার জন্য না।জমিজমার দলিল,টাকা-পয়সার লেনদেন নানান কারনে বছরে অন্তত একবার তাকে স্বাক্ষর করতেই হয়।আর তখন তার অবস্থা হয় দেখার মত।আহা বেচারি!মনে হয় যেন স্বাক্ষর না; কোর্টে মিথ্যা সাক্ষী দিচ্ছে।খুব নার্ভাস,হাত-পা কাঁপে।কলম চালান একদিকে, অবাধ্য কলম চলে আরেক দিকে! তার কাছে সবকিছুই কিম্ভূত লাগে।'ল' এর প্যাঁচ দুইটার জায়গায় তিনটা হয়ে যায়।'ই' এর গোল্লা প্যাঁচাতেই থাকে প্যাঁচাতেই থাকে নিচে আর নামে না।আমরা পাশ থেকে তাড়া দেই 'মা আর প্যাঁচাইয়েন না'। মা সম্বিৎ ফিরে পান।'ই'র প্যাঁচ থেকে অনেক কষ্টে বেরিয়ে আসেন।তবে বেশিরভাগ সময়ই ঘড়ির কাঁটার দিকে না গিয়ে যায় উল্টো দিকে! আমরা হা হা করে উঠি,মা করুন চোখে তাকান।যাক যেমন হোক তবুতো 'ই' র ল্যাঠা চুকেছে।মা তৃপ্তি নিয়ে মুক্তির হাসি হাসেন।কিন্তু আরো একটি দুই প্যাঁচওয়ালা 'ল'' লেখা বাকি শুনে মার মুখ শুকিয়ে যায়!
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।